IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসকবঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কাবাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’
Home >> নগর-গ্রাম >> রহনপুরে বিএনপির ঘরোয়া সভায় পুলিশের বাধার অভিযোগ

রহনপুরে বিএনপির ঘরোয়া সভায় পুলিশের বাধার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : বিএনপির আসন্ন রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করতে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে আয়োজিত স্থানীয় বিএনপির প্রস্তুতি সভায় পুলিশী বাধার অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বিএনপির আহ্বায়ক বাইরুল ইসলামের ব্যক্তিগত অফিসে ইউনিয়ন প্রতিনিধিদের নিয়ে এ ঘরোয়া সভার আয়োজন করা হয়।

সভার প্রায় শেষ মূহূর্তে গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ সেখানে উপস্থিত হয়ে সভা বন্ধের নির্দেশ দেয়। এ নিয়ে উপস্থিত বিএনপি নেতাদের সাথে পুলিশের বচসা হয়।

পরে পুলিশের বাধার মুখে বিএনপি নেতারা তড়িঘড়ি সভা শেষ করেন। এ প্রসঙ্গে বিএনপি নেতা বাইরুল ইসলাম জানান, উন্মুক্ত সভা করলে প্রশাসনের অনুমতি নিতে হয় কিন্তু ঘরোয়া সভার জন্য অনুমতির বিষয়টি আমাদের জানা ছিল না। তিনি অভিযোগ করেন একটি মহলের প্ররোচনায় ওসি অতি উৎসাহী হয়ে এটি করেছেন।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, কোন প্রকার অনুমতি না নিয়ে এবং পুলিশকে অবহিত না করে তারা সভার আয়োজন করেছিল। বিষয়টি জানার পর তা বন্ধে পদক্ষেপ নেয়া হয়। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930