IMG-LOGO

শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২১ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> নগর-গ্রাম >> ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কাপছে নওগাঁর মানুষ

ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কাপছে নওগাঁর মানুষ

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : একটানা ৫ দিন ধরে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় চলছে শীতের প্রকোপ। সেইসাথে শৈতপ্রবাহের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। গত ৫ দিন থেকে দুপুর পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ার কারণে তীব্র শীতে কাপছে মানুষ, স্থবির হয়ে পরেছে জনজীবন।

অপরদিকে তীব্র শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। হাসপাতালে শিশু ও বৃদ্ধ রোগীদের চাপ বেড়েছে বলে জানিয়েছেন নওগাঁ সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ আবুহেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার। 

তিনি আরও জানান, হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া জাতীয় রোগীদের চাপ বেড়েছে শীতের কারণে। হাসপাতালের ধারন ক্ষমতার অতিরিক্ত রোগী হওয়ায় হাসপাতালের মেঝেতে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন তারা। নওগাঁ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের কারনে ও তীব্র শীতে অতি প্রয়োজন ছাড়া ঘর বের না হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা। বিশেষ করে এই তীব্র শীতে শিশু ও বৃদ্ধদের প্রতি বাড়তি যত্ন নেওয়া জরুরী বলেও মনে করেন তিনি।

বদলগাছী আবহাওয়া উচ্চমান পর্যবেক্ষক হামিদুর রহমান জানান, রোববার সকাল ৬ টায় নওগাঁ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আদ্রতা শতভাগ এবং গতকাল শনিবার সকালে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও বিকেলে ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডার এই প্রকোপ আরো কয়েক দিন থাকতে পারে বলেও জানান এই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30