IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে না
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে হাজার হাজার মণ কাঠখড়ি

মহাদেবপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে হাজার হাজার মণ কাঠখড়ি

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে অবৈধ ইটভাটার পেটে যাচ্ছে হাজার হাজার মণ কাঠখড়ি। উজাড় হচ্ছে বনভূমি, পরিবেশ বিপর্যয়ের আশংকায় সচেতন মহল। এ উপজেলায় ১৭টি ইটভাটায় ইট পোড়ানো হলেও কোনটিরই বৈধতা নেই। কয়লার দাম ব্যাপক হারে বেড়ে যাওয়ায় কমবেশি সব ভাটাতেই কাঠখড়ি পোড়ানো হলেও উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের বাগডোবে অবস্থিত এসএমএস ব্রিকস ভাটায় চলছে কাঠখড়ি পোড়ানোর মহোৎসব।

এ ভাটায় পোড়ানোর জন্য জড় করে রাখা হয়েছে হাজার হাজার মণ কাঠকড়ি। তাদের ইট শুকানোর খলার পাশেই প্রকাশ্য দিবালোকে এসব কাঠখড়ি জমা করে রাখা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ভাটা মালিকের বিরুদ্ধে কোনই ব্যবস্থা গ্রহণ করেননি।

সরেজমিনে চাঁন্দাশ গ্রামে গিয়ে দেখা যায়, মহাদেবপুর-ছাতড়া পাকা সড়ক সংলগ্ন বিশাল এলাকাজুড়ে তিন ফসলি জমি নষ্ট করে ইটের বেড তৈরি করা হয়েছে। সারি সারি কাঁচা ইট তৈরি করে তা রোদে শুকাতে দেয়া হয়েছে এই বিশাল বেডে। বেডের চারিদিকে উঁচু স্তুপ করে রাখা হয়েছে হাজার হাজার মণ কাঠখড়ি।

স্থানীয়রা জানালেন, ইটভাটা মালিকের নিয়োগ করা কর্মচারীরা গ্রামে গ্রামে ঘুরে ফলজ ও বনজ গাছ কিনে সেগুলো কেটে এখানে এনে জমা করছেন। এখানকার একজন শ্রমিক জানালেন বাগডোব এলাকায় এই মালিকের ইটের ভাটা রয়েছে। রোদে শুকানোর পর সেখানে এই কাঁচা ইটগুলো নিয়ে গিয়ে এসব কাঠখড়ি দিয়ে তা পোড়ানো হবে। চাঁন্দাশ ইউনিয়ন পরিষদ ভবনের অদূরেই পাওয়া গেল এসএমএস ব্রিকস নামের এই ইটভাটা। ভাটার ম্যানেজার বেলাল হোসেন জানালেন এই ইটভাটার মালিক মান্দা উপজেলার প্রসাদপুর এলাকার মামুনুর রশিদ। ভাটায় গিয়ে সেখানেও দেখা যায় কাঠখড়ির স্তুপ। সেখান থেকে কাঠখড়িগুলো তুলে নিয়ে পোড়ানো হচ্ছে।

ম্যানেজার বেলাল হোসেন জানান, চাঁন্দাশ এলাকায় তাদেরই কাঁচা ইট তৈরি করে শুকানো হচ্ছে এবং সেখানে জমা করে রাখা কাঠখড়িগুলো তাদেরই। তবে সেখানে কয়েক হাজার মণ নয়, এক হাজার মণের মত কাঠখড়ি রয়েছে বলে তিনি জানান। কয়লার দাম বেশি হওয়ায় কয়লা না কিনে এসব কাঠখড়ি ইট পোড়ানোর কাজে তারা ব্যবহার করছেন বলেও তিনি জানান। গত কয়েকবছর ধরে এভাবেই চলছে এই ভাটা। বিষয়টি জানতে ভাটা মালিক মামুনুর রশিদের মোবাইলফোনে বার বার ফোন দিলেও তিনি তা রিসিফ করেননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান জানান, ভাটায় কাঠখড়ি পোড়ানো দন্ডনীয় অপরাধ। এছাড়া এই উপজেলার সবকটি ইটভাটায় অবৈধ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মলিন মিয়া জানান, মহাদেবপুরের কোন ইটভাটারই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031