IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চার সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণমান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণরায়গঞ্জে দিন দিন বাড়ছে পটলসহ বিভিন্ন ধরনের সবজি চাষসিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকীবদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক‘ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা’মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তারস্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণাদেশে ফিরে যা বললেন অভিনেত্রী বাঁধনমহাদেবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল সীলগালাডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়বএকটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তারসিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণপবায় গবাদিপশু ও হাঁস-মুরগির বিনা মূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি, মিলন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মহাদেবপুরে স্ত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, স্বামী-দেবরসহ গ্রেপ্তার ৩

মহাদেবপুরে স্ত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, স্বামী-দেবরসহ গ্রেপ্তার ৩

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে স্ত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, মাথার চুল কেটে দেয়া, জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেয়ার অভিযোগে রাবেয়া বসরী মুক্তা (৩৭) বাদী হয়ে স্বামী, সতিন ও দেবরসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় ওইদিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে স্বামী ওবায়েদ হোসেন হীরা, দুই দেবর জোবায়ের হোসেন মানিক ও ওয়াহেদ হোসেন বাদশাকে গ্রেপ্তার করেছে।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) ভোরে উপজেলা শহরের লাইব্রেরী পট্টি মধ্যবাজার এলাকায়।

মামলা সূত্রে জানা যায়, ওই মহল্লার মৃত বজলুর রহমানের পুত্র ওবায়েদ হোসেন হীরা পারিবারিক কলহের জের ধরে তার প্রথম স্ত্রী রাবেয়া বসরী মুক্তাকে প্রায় দিনই মারপিট করতো। পারিবারিক ওইসব কলহের জের ধরে স্ত্রী মুক্তার সাথে ঘোষপাড়া এলাকার মৃত আয়েজ উদ্দীন আকন্দের ছেলে এনামুল হক রাসেলের পরকীয়া সম্পর্ক আছে এমন অভিযোগ তুলে স্বামী হীরা, সতিন উম্মে হাবিবা, দেবর মানিক ও বাদশা, মধ্যবাজার এলাকার মৃত জান মোহাম্মদের ছেলে সাদ্দাম হোসেন সাগর, মৃত আইজুলের ছেলে মামুন হোসেন মিলে বুধবার রাত ৩ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত শারিরিক নির্যাতন, মারপিট, বিবস্ত্র করে ভিডিও ধারণ, মাথার চুল কেটে নেয়াসহ জোরপূর্বক সাদা স্ট্যাম্পে ও চেকে স্বাক্ষর নেয়।

সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ গিয়ে রাবেয়া বসরী মুক্তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে রাবেয়া বসরী মুক্তা স্বামীসহ উপরোক্ত ৬ জনের বিরুদ্ধে প্যানাল কোড ও পর্ণগ্রাফী নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে স্বামী হীরা, দেবর মানিক ও বাদশাসহ ৩ জনকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন জানান, স্ত্রী মুক্তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করার ঘটনায় স্বামী, দেবরসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ভিডিও ধারণকৃত মোবাইলও উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং এ মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031