IMG-LOGO

সোমবার, ৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন

মহাদেবপুরে আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর রামচন্দ্রপুর এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন। এতে হুমকীর মুখে পড়েছে নদী তীরবর্তী রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কয়েকশ একর কৃষি জমিসহ কোটি টাকা ব্যয়ে সিসি ব্লক দিয়ে বাঁধায় করা বাঁধটি। এ অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ইয়ারব আলী বাদী হয়ে ওই গ্রামের শতাধিক ব্যক্তির স্বাক্ষর সম্বলিত একটি অভিযোগপত্রও দিয়েছেন জেলা প্রশাসক বরাবর।

অভিযোগ সূত্রে জানা যায়, জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে আশিক চৌধুরী শাহিন, মহাদেবপুর উপজেলার পাঠকাটি শিবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মামুন হোসেন দীর্ঘদিন থেকে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আত্রাই নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। অবৈধভাবে অতিরিক্ত গভীর করে নদী থেকে বালু উত্তোলন করায় ওই গ্রামের শতাধিক কৃষকের নদীর তীরবর্তী ফসলের জমিগুলো নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এছাড়াও ওই স্কুলটিসহ নদীর বাঁধ রক্ষায় কোটি টাকা ব্যয়ে সরকার সিসি বøক দিয়ে বাঁধের ধার বাঁধায় করেন। অবৈধ এ বালু উত্তোলনের ফলে সিসি ব্লক দিয়ে বাঁধায় করা বাঁধটিও নদীগর্ভে বিলিন হওয়ার আশংকা রয়েছে। এ বিষয়ে এলাকাবাসী মামুন হোসেনকে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে বললে মামুন তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজসহ নানা ধরণের ভয়ভীতি ও হুমকী প্রদান করে বলেও অভিযোগে উল্লেখ করেন। আশিক চৌধুরী শাহিনের মোবাইল ফোনে একাধিকবার কল ও ক্ষুদেবার্তা পাঠানোর পরও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান বলেন, বিভিন্ন সময়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনকারীদের জরিমানা করা হয়। সরোজমিনে গিয়ে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি জানান। ভুক্তভোগীরা অবিলম্বে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানসহ কৃষকের ফসলি জমি রক্ষায় যথাযথ কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728