IMG-LOGO

শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় এজাহার নামীয় দুই আসামী গ্রেপ্তার,চাাঁদা দাবি ও মারপিট করে টাকা নেওয়ার অভিযোগগাজীপুরে ছিনতাইকারীর হাতের কবজি কেটে দিল স্থানীয় জনতানালু মিঞার পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত১৯ শর্তে বাঘা ওয়াকফ্ এস্টেটের মাঠ ইজারা,উন্মুক্ত ডাকে অংশ নিয়েছেন নারিওমানবতার ফেরিয়ালা আবু সাইদ চাঁদগোদাগাড়ীতে মা ও শিশু সহায়তা কর্মসূচীর উঠান বৈঠকপুঠিয়ায় হামলা, লুটপাট ও বাড়ি ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলনবাগমারায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভাচাঁপাইনবাবগঞ্জে মাদকসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেপ্তারবাগমারায় জমি নিয়ে বিরোধ, কৃষককে মারধরের অভিযোগচাঁপাইনবাবগঞ্জে হলুদ-মরিচের গুড়ার ভিতর মিলল মাদক, আটক ১সিংড়ার চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিলরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনস্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে একদিনে ৪ মোটরসাইকেল চুরি

নন্দীগ্রামে একদিনে ৪ মোটরসাইকেল চুরি

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে মাঝে মাঝেই মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্ক রয়েছেন মোটরসাইকেল মালিকরা। গত বৃহস্পতি ও শুক্রবার ২৪ ঘন্টার ব্যাবধানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪টি মোটরসাইকেল চুরি হয়।

জানা গেছে, নন্দীগ্রামে শুক্রবার একদিনে তিনটি মোটরসাইকেল চুরি হয়। সকালে উপজেলার রণবাঘা কালিতলা থেকে ডিসকাভার ১২৫ সিসি মোটরসাইকেল রেখে বাজার করতে যায় কৃষক আব্দুল হান্নান। কিছু পর এসে দেখে তার মোটরসাইকেল নেই। একই দিন ব্যবসায়ী সাইফুল ইসলাম গোলাপ সিটি ১০০ সিসি মোটরসাইকেল নিয়ে ওমরপুর হাটে বাজার করতে যান। কিছুক্ষণ পরে এসে দেখেন মোটরসাইকেল সেখানে নেই। এছাড়া সন্ধ্যায় উপজেলার ভাটগ্রামে ইসলামী জালসা থেকে জেল হোসেন নামের এক ব্যক্তির ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল হারিয়েছে।

এদিকে বৃহস্পতিবার উপজেলার পন্ডিতপুকুর বাজার থেকে কৃষক তাইজুল ইসলামের সিটি ১০০ সিসি মোটরসাইকেল হারিয়ে যায়।

এদিকে চুরি যাওয়া মোটরসাইকেল মালিকরা থানায় জিডি করেও কোন প্রতিকার পাচ্ছেনা বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এছাড়া সিসি টিভি ক্যামেরায় চোর শনাক্ত হলেও চুরি যাওয়া কোন মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের দাবি, অধিকাংশ চুরির ঘটনা ঘটেছে প্রকাশ্য দিবালোকে। অতি প্রয়োজনীয় ও শখের মোটরসাইকেল চুরি যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভুগিরা।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। চুরিকৃত মোটরসাইকেল উদ্ধারসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728