IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসকবঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কাবাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’
Home >> নগর-গ্রাম >> নওগাঁয় সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁয় সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১ ঘটিকায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে জেলা সাংবাদিক ঐক্য পরিষদ নওগাঁর ব্যানারে, টেলিভিশন জার্নালিস এসোসিয়েশনের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি সাদেকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান বিভিন্ন ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন নওগাঁর সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি এম আর রকি। মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁর সভাপতি ও বিজয় টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন।

জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম সংবাদের সম্পাদক আজাদ হোসেন মুরাদসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকবৃন্দরা।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণরা বলেন, সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশ তার পবিবারকে হয়রানি করছে যা তারা পারেন না, পুলিশের আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলতে চাই। সাংবাদিকদের কাজ হচ্ছে সমাজের অন্যায় ও সঠিক তথ্য তুলে ধরা। সেখানে সঠিক তথ্য দিতে গিয়ে দেশের সনামধন্য জনপ্রিয় সময় টেলিভিশনের বার্তা প্রধানের ওপর এমন ঘটনা মেনে নিতে কস্ট হচ্ছে।

এছাড়াও জানান, ডিজিটাল নিরাপত্তা আইন এর প্রতিবাদে সাংবাদিকরা প্রতিবাদ জানানো শুরু করলে, আইনমন্ত্রী আনিসুল হক তখন সাংবাদিকদের আসক্ত করে বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য প্রয়োগ করা হবে না। কিন্তু তারপরও সাংবাদিকদের হয়রানি করার লক্ষ্যে মিথ্যে ঘটনা তুলে ধরে আইন প্রয়োগ করা হচ্ছে এ আসক্ত বাণী ও তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ও এ মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে আরও বৃহৎ আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930