IMG-LOGO

সোমবার, ৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধনরাজশাহীতে ১৪ মাসে ১৭১ জন নারী ও শিশু নির্যাতিতমোহনপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভাগোদাগাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভাতানোরে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিততানোরে তরুণ উদীয়মান যুবদল নেতা রাজার আয়োজনে দোয়া ও ইফতারবাঘায় বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রোল,ভ্রাম্যমান আদালতের ভয়ে দশ টাকা লোকসানে বিক্রিকুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যানাচোলে আন্তর্জাতিক নারী দিবস পালিতসাবেক এমপি সামসুজ্জোহা খানের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিতফুলবাড়ীতে দুইশত অবৈধ্য স্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসনমান্দায় পাউবোর গাছ লুট সংক্রান্ত সংবাদের প্রতিবাদে সমাবেশরাজশাহী মহিলা দলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনরাজশাহীতে জাহানারা ইউনিয়নে ছাত্রদল নেতা মামুনুর রশিদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> প্রশিক্ষণ নেওয়ার সময় ক্যাডেট কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রশিক্ষণ নেওয়ার সময় ক্যাডেট কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রশিক্ষণ নেওয়ার সময় রশি থেকে পড়ে বরিশাল ক্যাডেট কলেজের দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার বিকালে আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শিক্ষার্থী সালমান রহমান জুবায়ের (১৫) পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজের ইংরেজি বিষয়ের বিভাগীয় প্রধান মো. শাহজালালের ছেলে।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বিজয় বলেন, বিকাল ৫টার দিকে রক্তাক্ত অবস্থায় ক্যাডেট কলেজের এক শিক্ষার্থীকে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. পারভেজ মেহেদী ইসিজি পরীক্ষা করার পর মৃত ঘোষণা করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. হেলালউদ্দিন বলেন, আমাকে অফিসিয়ালিভাবে এখনো জানায়নি বিষয়টি।

গলাচিপা সরকারি কলেজ পরিবার ফেসবুক পেজে জুবায়েরের ছবি দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে- ‘গলাচিপা সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহজালাল স্যারের বড় ছেলে ক্যাডেট সালমান রহমান জুবায়ের (দশম শ্রেণির ছাত্র, বরিশাল ক্যাডেট কলেজ) অবস্ট্রাকল ট্রেনিং করার সময় এক্সিডেন্ট করে আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় লেবুখালী সিএমএইচে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন!’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728