IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছারাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃতুরাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনাগোদাগাড়ীতে পুকুর থেকে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি জুয়েল, সম্পাদক মমিনরাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণসেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানহজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার থেকেদলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি
Home >> নগর-গ্রাম >> পত্নীতলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

পত্নীতলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫শ ৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে তৃতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালী সংযুক্ত থেকে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে নওগাঁর পত্নীতলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও রুমানা আফরোজ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, শহীদুজ্জামান সরকার এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, গণপূর্ত বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, সহ সভাপতি সৈয়দ লতিফুর রহমান শাহ ফকির ও আবুল কালাম আজাদ।

আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, মসজিদের ইমাম, মুয়াজিমসহ বীর মুক্তিযোদ্ধাগণ, ইউপি চেয়াম্যানগণ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

উপজেলা পর্যায়ে এরকম একটি সুন্দর ও বড় মসজিদ উদ্বোধনে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে আনন্দ উচ্ছাস দেখা গেছে।

উল্লেখ্য উপজেলা পরিষদ চত্বরে এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের তিনতলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে ও সরেজমিনে জানা যায় প্রায় ১২ হাজার বর্গফুটের জায়গায় ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ১২ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেন গণপূর্ত অধিদপ্তর।

আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুবিশাল এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে থাকছে নারী ও পুরুষদের আলাদা ওজু এবং নামাজ আদায়ের সু-ব্যবস্থা, ইমামদের প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরী, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, পবিত্র কুরআন হেফজ বিভাগ ও মক্তোবখানা, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন ব্যবস্থা, মরদেহ গোসলের ব্যবস্থা, ইসলামিক ফাউন্ডেশনের রিসার্চ সেন্টার, খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের থাকার পৃথক ব্যবস্থা, অটিজম কর্ণার, ইসলামিক সাংস্কৃতিক কর্মকান্ড ও ইসলামের দাওয়াতের জন্যে সম্মেলন কেন্দ্র, এছাড়া সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের আবাসন ব্যবস্থা ও গাড়ি পার্কিংয়ের সুবিধা রাখা হয়েছে ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930