IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐতিহ্য পুনরুদ্ধারে নতুনভাবে সাজানো হবে রাজশাহী চিড়িয়াখানাকে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীমধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলাআজ রাজধানীতে বৃষ্টি কমতে পারে , বাড়তে পারে উত্তরাঞ্চলেবরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানব্যাংককের পানশালায় ভয়াবহ আগুনে অন্তত ২৭ জনের মৃত্যুআত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতপরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুলনন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জনে ১৪ জন বৃত্তি পেয়েছেতানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুপোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিতট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধারব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
Home >> নগর-গ্রাম >> বঙ্গবন্ধুর জন্ম দিবসে আড়াইল সরকারি বিদ্যালয়ে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা

বঙ্গবন্ধুর জন্ম দিবসে আড়াইল সরকারি বিদ্যালয়ে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় নওগাঁর পত্নীতলা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হলেও উপজেলার আমাইড় ইউনিয়নের দক্ষিণ আড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা পেরিয়ে গেলেও আসেনি কোন শিক্ষক, উত্তোলন হয়নি জাতীয় পতাকা, খোলা হয়নি বিদ্যালয়ের গেট।

সরকারি নির্দেশনা অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ১৭ মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে মর্মে গত ১২ই মার্চ মন্ত্রীপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

সরেজমিনে উপজেলার আমাইড় ইউনিয়নের দক্ষিণ আড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের বাহিরে কিছু ছাত্র-ছাত্রী বসে আছে। ঘড়িতে সময় তখন সকাল ১০টা।

ছাত্র-ছাত্রীদের কাছে বিদ্যালয় বন্ধ কেন এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, এখনো কেউ আসেনি। স্কুলের প্রধান শিক্ষকের বাসা নওগাঁতে তাই তিনি আসতে অনেক দেরি করেন। অপরদিকে আরো অভিযোগ রয়েছে, ঐ বিদ্যালয়ে পিওন/নৈশ্য প্রহরী না থাকায় সকল কাজ ছাত্র-ছাত্রীদের দিয়ে করানো হয়।

সকাল ১০টা ২০মিনিটে গ্রামের স্থানীয় একজন ব্যক্তি চাবি নিয়ে বিদ্যালয় খুলতে আসে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আমি এই স্কুলের কেউ নয়। শিক্ষকদের আসতে দেরী হবে তাই আমাকে চাবি দিয়ে গেছে এবং স্কুল খুলে পতাকা তুলতে বলেছে।

নাম প্রকাশ না করা শর্তে ঐ এলাকার কয়েকজন ব্যক্তি বলেন, এই স্কুলের প্রধান শিক্ষক কোন দিনই নিয়ম মতো স্কুলে আসেন না । তিনি তার ইচ্ছে মতো স্কুলে আসেন আবার ইচ্ছে মতোই চলে যান। আজও তিনি এখন পর্যন্ত স্কুলে আসেন নি। এখন আপনারা ফোন করেছেন হয়তো আসবেন ।

প্রধান শিক্ষক আবু হায়াত মোজাহারুল ইসলামের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি মিষ্টি কিনতে বদলগাছী এসছে। পতাকা তুলতে ভূলে গিয়েছিলাম। তাহলে ওই সময় স্কুলের সকল তালা বন্ধসহ ছাত্র-ছাত্রীরা বাহিরে দাঁড়িয়ে ছিল কেন বলে জানতে চাইলে তিনি বলেন, সাক্ষাতে কথা হবে।

পত্নীতলা উপজেলা শিক্ষা অফিসার মোখলেছুর রহমান বলেন, আমি আজ সকাল ১০ টার সময় এক সাংবাদিক এর মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি তাৎক্ষণিকভাবে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করেছি। দক্ষিণ আড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল প্রকার অনুষ্ঠানিকতাই হয়েছে কিন্তু পরে।

এবিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ বলেন, আপনার কাছে কোনও তথ্য থাকলে আমাকে দিন ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930