IMG-LOGO

রবিবার, ১২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালনফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতরাজশাহীতে গণমাধ্যম ও সুশীল সমাজের মতবিনিময় সভামহাদেবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিতভূমিমন্ত্রীকে গাছ উপহার দিয়ে রাজশাহীতে বৃক্ষরোপন কর্মসূচি শুরুউচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে এনবিআইইউতে কর্মশালাতানোরে গভীর রাতে দোকানে অগ্নিসংযোগের অভিযোগগোদাগাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু: এলাকায় শোকের ছায়ারাসিক প্রশাসকের সাথে ইলেকট্রিকমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎসিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান ভারতীয় নেশা জাতীয় এস্কাফ সিরাপ জব্দবাগমারায় অনলাইন জুয়ার ফাঁদে যুব সমাজ, পুলিশের জালে আটক ৫
Home >> নগর-গ্রাম >> সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক আটক

সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক আটক

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভূয়া নিয়োগপত্র দিয়ে ১৩ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতা হারুনুর রশিদ (৪০)কে জিধিরপুর এলাকা থেকে শনিবার পূর্ব রাত সাড়ে ১২ টার দিকে আটক করেছে র‌্যাব।

আটককৃত হারুনুর রশিদ উপজেলার জিধিরপুর নামক গ্রামের মৃত আব্দুল জলিল মন্ডলের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, প্রতারক হারুনুর রশিদ ৩ থেকে ৪ জনের সিন্ডিকেটের মূল হোতা। তারা দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণার সাথে জড়িত ছিল। উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সাথে তঁদের দৃঢ় সম্পর্ক রয়েছে বলে প্রার্থীদেরকে আশ্বস্ত করে। এই সিন্ডিকেট কখনো কখনো অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে এবং ভূয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ চলাকালে সে এক প্রার্থীর সাথে যোগাযোগ করে চাকুরি দেওয়ার জন্য অবৈধভাবে ১৩ লাখ টাকা নেন এবং একটি নিয়োগপত্র দেন। পরে ওই পদে যোগদান করতে গেলে তার নিয়োগপত্রটি ভূয়া বলে কথা জানতে পারে। পরে ভুক্তভোগী বাদী হয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ করলে র‌্যাবের অভিযানিক দল কয়েকটি ভূয়া নিয়োগপত্রসহ তাকে গ্রেপ্তার করেন।

পরবর্তীতে ভুক্তভোগী রোজিনা আক্তার বাদী হয়ে বদলগাছী থানায় একটি প্রতারণা মামলা দায়ের করে।

বদলগাছী থানা ওসি (তদন্ত) রায়হান হোসেন বলেন, এ বিষয়ে বদলগাছী থানায় একটি প্রতরণা মামলা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930