IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐতিহ্য পুনরুদ্ধারে নতুনভাবে সাজানো হবে রাজশাহী চিড়িয়াখানাকে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীমধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলাআজ রাজধানীতে বৃষ্টি কমতে পারে , বাড়তে পারে উত্তরাঞ্চলেবরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানব্যাংককের পানশালায় ভয়াবহ আগুনে অন্তত ২৭ জনের মৃত্যুআত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতপরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুলনন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জনে ১৪ জন বৃত্তি পেয়েছেতানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুপোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিতট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধারব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
Home >> নগর-গ্রাম >> অবিভক্ত বাংলার সাবেক এমএলএ রূপ নারায়ণ রায়ের মৃত্যুবার্ষিকী আজ

অবিভক্ত বাংলার সাবেক এমএলএ রূপ নারায়ণ রায়ের মৃত্যুবার্ষিকী আজ

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : আজ ২৪ মার্চ শুক্রবার অবিভক্ত বাংলার সাবেক এমএলএ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতা, মহান মুক্তিযুদ্ধের কমিউনিস্ট পার্টি-ন্যাপ ও ছাত্র ইউনিয়ন নিয়ে গঠিত গেরিলা বাহিনীর অন্যতম সংগঠক কমরেড রূপ নারায়ণ রায়ের ৪৯ তম মৃত্যুবার্র্ষিকী।

১৯৭৪ সালের ২৪ মার্চ রাতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লালপুর গ্রামের নিজ বাড়ীতে চীনা পন্থি উগ্র বামপন্থিদের হাতে নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হন জননন্দিত জননেতা কমরেড রূপ নারায়ণ রায়।

কমরেড রূপ নারায়ণ রায়ের নেতৃত্বে দিনাজপুর ও রংপুর জেলায় কৃষক সমিতির হাটবাজারে বাটি বা তোলা আন্দোলন এবং মহদিপুর গ্রামের ছোট যমুনা নদীর তীরে অনুষ্ঠিত অবিভক্ত ভারতের কৃষক মহাসমাবেশ। যা একটি ইতিহাস হয়ে রয়েছে এলাকাবাসীর কাছে।

১৯৪৬ সালে অবিভক্ত ভারতের নির্বাচনে যে তিনজন কমিউনিস্ট পার্টি থেকে এমএলএ নির্বাচিত হয়েছিলেন তাদের মধ্যে কৃষকদের মধ্য থেকে রূপ নারায়ণ রায় একজন ছিলেন। অন্য দুইজন ছিলেন ভারতে পশ্চিম বঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত কমরেড জ্যোতিবসু তিনি নির্বাচিত হয়েছিলেন মুন্সিগঞ্জের শ্রমিক নেতা এবং দাজিলিংয়ের চা শ্রমিক নেতা কমরেড রতন লাল ব্রা²ণ।

দেশ বিভাগের পর থেকে কমরেড রূপ নারায়ণ রায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত সমাজতান্ত্রিক আন্দোলন চালিয়ে গেছেন। তিনি মহান মুক্তিযুদ্ধের সময় কমিউনিস্ট পার্টি-ন্যাপ ও ছাত্র ইউনিয়নের সমন্বয়ে গঠিত গেরিলা বাহিনীর অন্যতম সংগঠক ছিলেন।

দেশ স্বাধীনের পর অর্থ, সহায়, সম্পদ ও সম্বলহীন রূপ নারায়ণ রায় পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করার এক পর্যায়ে দৈনিক সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মরহুম আহমেদুল কবীর এগিয়ে আসেন রূপ নারায়ণ রায়ের পাশে। তিনি প্রতিদিন ১০ কপি করে দৈনিক সংবাদ পত্রিকা বিনামূল্যে রূপ নারায়ণ রায়কে দেওয়ার ব্যবস্থা করেন। সেই পত্রিকার হকারী করেই জীবনের শেষ দিন পর্যন্ত চলতো তাঁর জীবন জীবিকা।

কমরেড রূপ নারায়ণ রায়ের ৪৯ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার ফুলবাড়ী উপজেলা শাখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে প্রয়াত নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং দলীয় কার্যালয়ে স্মরণ সভার আয়োজন করা হয়েছে বলে সিপিবি ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি জয় প্রকাশ গুপ্ত এবং সাধারণ সম্পাদক এসএম নুরুজ্জামান জামান জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930