IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ী ঈদবাজারে সেমাই বিক্রির হিড়িক

ফুলবাড়ী ঈদবাজারে সেমাই বিক্রির হিড়িক

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : ঈদের খাদ্য তালিকার অন্যতম অনুসঙ্গ লাচ্ছা সেমাই। ঈদ যখন দরজায় কড়া নাড়ছে, তখন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সবখানে সেমাইয়ের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা।

ক্রেতারাও ভিড় করছেন দোকানে দোকানে। তাই সেমাই বেচা-বিক্রি নিয়ে ব্যস্ত সময় কাটছে বিক্রেতাদের। যেন সবখানেই লাচ্চা সেমাই বিক্রির হিড়িক পড়েছে।

পৌরবাজার ঘুরে দেখা যায়, মুদিখানা দোকান, বেকারি ও হোটেল ব্যবসায়ীরা দোকানের সামনে টেবিলের ওপর ডালি ভর্তি লাচ্ছাসহ ভাজা সেমাইয়ের পসরা সাজিয়েছেন। আবার মৌসুমি ব্যবসায়ীরা রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করছেন সেমাই। তবে নামীদামি বেকারিগুলোতে বেশি ভিড় রয়েছে ক্রেতাদের।

সেমাই বিক্রেতা শ্যামল পাল ও নূরুল ইসলাম বলেন, ঈদের সময় লাচ্ছা সেমাইয়ের চাহিদা বেশি থাকে। কমবেশি সবাই ঈদের জামাতে নামাজ পড়ে বাড়িতে আসার পরই লাচ্ছা সেমাই খেয়ে থাকেন। অতিথিদের জন্য তৈরি করা খাবার তালিকাতেও লাচ্ছা সেমাইয়ের কদর বেশি।

আরও বিক্রেতা মোকছেদুল আলম ও নবিউল ইসলাম বলেন, খোলা লাচ্চা সেমাই সাদা ও লাল প্রতি কেজি ১২০ টাকা, ভাজা সেমাই প্রতিকেজি ৮০ টাকা, প্যাকেটজাত লাচ্ছা সেমাই কোম্পানি ভেদে প্রতিকেজি ১২০ থেকে ৩৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।

এদিকে, উপজেলার বিভিন্ন এলাকার ছোট ছোট বাজার ও পাড়ামহল্লার দোকানেও বিক্রি হচ্ছে লাচ্ছা সেমাই। তবে সেখানে দামে হেরফের রয়েছে।

সেমাই কিনতে আসা নিমতলা মোড়ের বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, সেমাইয়ের মানের ওপর দাম নির্ভর করছে। মোটামুটি ভালো মানের সেমাই বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। আর ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে ১৩০ থেকে ৩৫০ টাকা কেজি দরে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news