IMG-LOGO

শনিবার, ১৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতবাঘার সন্তানদের স্বপ্নের পাশে এমপি আবু সাঈদ চাঁদভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলনমহাদেবপুরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনীধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণবাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা এমপি বারীরমহাদেবপুরে সড়কেপ্রাণ গেল যুবকেরচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩২০ বোতল কোডিন মিশ্রিত সিরাপ উদ্ধার, আটক ২মহাদেবপুরে মানববন্ধনে বক্তব্য দেয়ায়এক নারীর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগধামইরহাটে সীমান্তে হত্যা-পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশমান্দায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ওউদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিতপ্রশিক্ষন প্রাপ্ত দক্ষ জনশক্তি রপ্তানী করতে চাই বর্তমান সরকার :চারঘাটে এমপি চাঁদমান্দায় হত্যা মামলার আসামিদের বাড়িতেহামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগচাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যুরায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> কাপড়ের দাম ২ টাকা বেশি চাওয়ায় ২ যুবক খুন

কাপড়ের দাম ২ টাকা বেশি চাওয়ায় ২ যুবক খুন

ধূমকেতু নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গায় কাপড়ের দাম ২ টাকা বেশি চাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে দুই যুবক খুন হয়েছেন। মঙ্গলবার রাতে সদর উপজেলার ভালাইপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের মাঠপাড়ার আমজাদ হোসেনের ছেলে সজল (২৪) ও তার বন্ধু একই গ্রামের স্কুলপাড়ার আজিজুর রহমানের ছেলে মামুনুর রশিদ (২৫)।

পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের ছামেনা খাতুন নামে এক নারী সদর উপজেলার ভালাইপুর বাজারে আশরাফুলের দোকানে কাপড় কিনতে যান। এ সময় ওই নারীর সঙ্গে দোকানের কর্মচারী ইমন হোসেনের কথা কাটাকাটি হয়। ছামেনা খাতুন কাপড়ের দাম ৮০ টাকা গজ বলেন। দোকান কর্মচারী চান ৮২ টাকা। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দোকান কর্মচারী ইমন ক্রেতা ছামেনা খাতুনকে দোকান থেকে বের করে দেন। ছমেনা খাতুন বাড়ি ফিরে বিষয়টি তার ছেলে টিপুকে জানান। রাত ৮টার দিকে টিপু ও তার বন্ধু সজল, মামুনুর রশিদ, পলাশসহ বেশ কয়েকজনকে নিয়ে আশরাফুলের দোকানে যান বিষয়টি জানার জন্য।

এ সময় দোকান মালিক আশরাফুল, কর্মচারী ইমনসহ বেশ কয়েকজন তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে দোকান কর্মচারী ইমন এবং পার্শ্ববর্তী হুচুকপাড়া গ্রামের সানোয়ার, আকাশ, শান্তি, জাহাঙ্গীরসহ বেশ কয়েকজন মামুনুর রশিদ ও সজলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে সজলকে মৃত ঘোষণা করেন ডা. হাসানুজ্জামান। মামুনুর রশিদের অবস্থা গুরুতর হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার প্রস্তুতির সময় রাত ১১টার দিকে মামুনুর রশিদও মারা যান।

পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে। লাশ মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031