IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদবাগমারায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল চেষ্টার অভিযোগশহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেনিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভারুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিতমান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটকরাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে আরএমপির মতবিনিময় সভাদিল্লির রাজপথে বিক্ষোভের দিন উত্তপ্ত লোকসভাককরোচ পার্টির কর্মসূচি ঘিরে রণক্ষেত্র দিল্লিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯রাণীনগরে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান
Home >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ঝালকাঠিতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মামুন-অর-রশিদের দুর্নীতির লাগাম টানতে দুদকে অভিযোগ দেয়া হয়েছে। দীর্ঘদিনের চোখে পরার মত চলমান বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে এ অভিযোগ দাখিল করেছেন।

বুধবার (২৬ এপ্রিল) বিকালে এফএফএল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মামুনুর রশীদ নোমানী এ অভিযোগ দাখিল করেন। নোমানী রাজাপুর উপজেলাধীন বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া গ্রামের বাসিন্দা।

অভিযোগ থেকে জানা গেছে, মামুন-অর-রশিদ এ উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকে দুর্নীতি, অনিয়ম, উৎকোচ গ্রহণ, সরকারী অর্থ আত্মসাৎ, প্রতারণার সাথে নিজেকে জড়িয়ে ফেলেন।

তার করা অনিয়মের মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় অভিযোগ পত্রে লিপিবদ্ধ করেন এই অভিযোগকারী। যেমন বিশখালী নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের তালিকায় অর্থের বিনিময়ে বিত্তবানদের নাম অন্তর্ভুক্ত। সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া খালের উপর ২০ফুট দৈর্ঘের একটি কার্লভার্ট নির্মাণে পাথর ও লাল বালু ব্যবহারের কথা ছিল। কিন্তু এই কর্মকর্তা কাজের বিশ শতাংশ ঘুশ গ্রহনের শর্তে ইটের খোয়া ও সাদা বালু দিয়ে কালভার্টি নির্মাণ করার সুযোগ দেয়। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘরে বালু ভরাট, ঘর নির্মাণসহ বিভিন্ন উপকরণে ঠিকাদারের নাম ব্যবহার করে কাজের দশ ভাগ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। টিআর, কাবিখা, কাবিটা, হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, গ্রামীন রাস্তা, কালভার্ট নির্মাণসহ বিভিন্ন প্রকল্প থেকে কাজে বরাদ্দের ১২ শতাংশ ঘুষ না পেলে বিল পাশ করেন না তিনি। সম্প্রতি অন্যের নামে উপজেলা পরিষদের পুকুর খনন দেখিয়ে বিশ টন টিআর অত্মসাৎ করেছেন এই কর্মকর্তা। এছাড়াও তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে।

এসবের মাধ্যমেই মামুন-অর-রশিদ অবৈধভাবে সম্পদের পাহার গড়েছেন। যা দিয়ে নামে-বেনামে ঢাকা, বরিশাল ও নিজ এলাকা বানারীপাড়ায় একাধিক ভবন নির্মাণ করেছেন। তার ব্যবহারের জন্য রয়েছে দামি গাড়ি। বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে নগদ টাকা জমা এফডিআর, জমি ক্রয় করেছেন বলে অভিযোগপত্রে থেকে জানাগেছে। এমনকি জনপ্রতিনিধি, সাধারণ পাবলিক সহ বিভিন্ন কর্মকর্তার সাথে তিনি খারাপ আচরণ করে থাকেন বলে অভিযোগ রয়েছে। উপজেলার একটি গুরুত্বপূর্ণ সরকারি পদে থাকলেও তার চালচলন এবং পোষাকে মনেহয় আপাদমস্তক একজন উশৃংখল মানুষ।

উল্লেখ্য গতকাল বিকালে এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে লেবার দিয়ে উপজেলা পরিষদের পুকুর খননের কাজ শুরু হয়।

উল্লেখিত অভিযোগের বিষয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুন-অর-রশিদ এর কাছে জানতে তার মুঠো ফোনে বিভিন্ন সময়ে বার বার কল দিলে সে রিসিভ না করে কেটে দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930