IMG-LOGO

শনিবার, ১৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতবাঘার সন্তানদের স্বপ্নের পাশে এমপি আবু সাঈদ চাঁদভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলনমহাদেবপুরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনীধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণবাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা এমপি বারীরমহাদেবপুরে সড়কেপ্রাণ গেল যুবকেরচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩২০ বোতল কোডিন মিশ্রিত সিরাপ উদ্ধার, আটক ২মহাদেবপুরে মানববন্ধনে বক্তব্য দেয়ায়এক নারীর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগধামইরহাটে সীমান্তে হত্যা-পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশমান্দায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ওউদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিতপ্রশিক্ষন প্রাপ্ত দক্ষ জনশক্তি রপ্তানী করতে চাই বর্তমান সরকার :চারঘাটে এমপি চাঁদমান্দায় হত্যা মামলার আসামিদের বাড়িতেহামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগচাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যুরায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে মৎস্য হ্যাচারীর লাইসেন্স না থাকায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

রাণীনগরে মৎস্য হ্যাচারীর লাইসেন্স না থাকায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগনরে মৎস্য হ্যাচারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে এক লক্ষ তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৎস্য হ্যাচারী এবং মৎস্য ও পশু খাদ্য দোকানের লাইসেন্স না থাকার দায়ে এই জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভান্ডারগ্রাম বগারবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন।

আদালত সূত্র জানায়, ওই এলাকায় মৎস্য হ্যাচারী গড়ে তুলে যত্রতত্রভাবে রেনু পোনা উৎপাদন করে বিক্রি করে আসছিল। হ্যাচারীর মালিকদের বার বার লাইসেন্স করতে তাগাদা দিলেও কোন কর্ণপাত না করায় বৃহস্পতিবার সন্ধায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স না থাকা এবং লাইসেন্স নবায়ন না করায় বগারবাড়ী এলাকার হ্যাচারীর মালিক শহিদুল ইসলামকে ৩৫ হাজার, সাজেদুর রহমানকে ২৫হাজার, শহিদুল ইসলামকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বগারবাড়ী বাজারের মৎস্য ও পশুখাদ্য বিক্রেতা নাজিম উদ্দীনকে ছয় হাজার এবং আবাদপুকুর বাজারের মৎস্য ও পশু খাদ্য দোকান মালিক সিরাজুল ইসলামকে সাত হাজারসহ মোট এক লাখ তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালতের বিচারক শাহাদাত হুসেইন বলেন, মৎস্য হ্যাচারী আইন ২০১০সালের ১৮(২) ধারা মোতাবাবেক এসব জরিমানা করা হয়। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায় ও থানা পুলিশ অংশ নেয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031