IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডসিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ সদস্যগাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫টি দোকানফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংসআত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যানন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কারপোরশা সীমান্তে বিজিবি টহলদল মালিক বিহীন ভারতীয় গরু আটকপোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> জুয়ার টাকা না পেয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা

জুয়ার টাকা না পেয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জুয়ার টাকা না পেয়ে খাদিজা বেগম (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনার পর থেকে স্বামী আশরাফুল ইসলাম ও তার মা আদুরি বেগম পলাতক রয়েছেন।

বুধবার (৩ মে) সন্ধ্যার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর (বেলের তল) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আশরাফুল ইসলাম একজন ইটভাটা শ্রমিক। এ কাজের পাশাপশি দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলায় আসক্ত ছিলেন।জুয়া খেলতে নিষেধ করে আসছিলেন তার স্ত্রী খাদিজা বেগম। বুধবার সন্ধ্যার দিকে খাদিজার কাছে আশরাফুল জুয়া খেলার জন্য টাকা চায়।

এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া বাধলে আশরাফুল ইসলাম তার স্ত্রীকে পিটিয়ে এবং শ্বাসরুদ্ধ করে হত্যা করে।এরপর বাড়ি থেকে আশরাফুল ও তার মা আদুরি বেগম পালিয়েছে যায়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে চন্ডিপুর ইউনিয়নের মেম্বার রনজু মিয়া বলেন, খাদিজা বেগম নামের এক গৃহবধূকে হত্যা করেছে তার স্বামী আশরাফুল ইসলাম।

এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার ওসি একেএম আজমিরুজ্জামান বলেন, খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ খাদিজাকে পিটিয়ে বা শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728