IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদবাগমারায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল চেষ্টার অভিযোগশহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেনিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভারুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিতমান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটকরাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে আরএমপির মতবিনিময় সভাদিল্লির রাজপথে বিক্ষোভের দিন উত্তপ্ত লোকসভাককরোচ পার্টির কর্মসূচি ঘিরে রণক্ষেত্র দিল্লিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯রাণীনগরে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান
Home >> নগর-গ্রাম >> গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস উদযাপন

গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : ১৯৭১ সালে ৫ মে পাকিস্থানী হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে অনুষ্ঠিত গণহত্যায় ৪২ জন শহীদদের স্বরণে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করা হয়েছে।

দিনটি উপলক্ষে শুক্রবার (৫ মে) সকালে মিলের শহীদ সাগর চত্বরে মিল কর্তৃপক্ষের আয়োজনে আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে শহীদ পরিবারের সদস্য, মিল কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্যদের পক্ষ থেকে শহীদ সাগরের শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মমিন, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, মিলের তৎকালীন ব্যাবস্থাপনা পরিচালক আনোয়ারুল আজিম এর পুত্র শহীদ পরিবারের সদস্য ডাঃ ডাঃ আনোয়ারুল ইকবাল, অধ্যক্ষ বাবুল আক্তার, আখচাষী নেতা ইব্রাহীম খলিল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সুগার মিল শহীদ পরিবার ফোরাম ৭১’ এর উপদেষ্টা শাহীন আল হাসান তালুকদার, সভাপতি ফরাদুজ্জামান রুবেল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিটন, উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা কাজী আছিয়া জয়নুল বেনুসহ শহীদ পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, ১৯৭১ সালের ওই দিন পাকিস্থানী হানাদার বাহিনীরা মিলের তৎকালীন ব্যাবস্থাপনা পরিচালক আনোয়ারুল আজিমসহ প্রায় অর্ধ শতাধিক শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাকে মিলের পুকুর পাড়ে (বর্তমানে শহীদ সাগরে) দাড় করিয়ে গ্রলি করে হত্যা করে পাকিস্থানী হানাদার বাহিনী। শেই থেকে প্রতি বছর এ দিবসটি পালিত হয়ে আসছে। কিন্তু স্বাধীনতার ৫২ বছর পরেও শুধু মাত্র আনোয়ারুল আজিম ছাড়া কেউ শহীদ পরিবার হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। তাই দিবসটিতে প্রতি বছরের ন্যায় এবারেও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930