IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমানতানোরে জামায়াতের বিশাল গণ মিছিল ও পথসভারাজশাহীর ধানের শীষের পক্ষে মহিলা দলের উঠান বৈঠকনির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে জাপানের ক্ষমতাসীন দলপে কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটিস্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে,গণসংযোগে মিনুদাঁড়িপাল্লার বিজয় হলে বাগমারা হবে নিরাপদ ও উন্নয়নের উপজেলা : ডা. বারীবাগমারায় জয়ের দ্বারপ্রান্তে বিএনপির প্রার্থী ডি এম জিয়াপোরশায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ডআপনি সঙ্গে থাকলেও শিশুর যখন মনে হয় আপনি ‘উধাও’‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড আর নেই‘৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ১২ তারিখ’আজ থেকে ভোটের মাঠে নামছেন সেনাসহ সব বাহিনীর সদস্যরা
Home >> নগর-গ্রাম >> রবীন্দ্র জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে নওগাঁর আত্রাই পতিসরে

উৎসবের আমেজ

রবীন্দ্র জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে নওগাঁর আত্রাই পতিসরে

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : আগামী ২৫শে বৈশাখ (৮মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান এ বছর হবে নওগাঁর আত্রাই কাচারী বাড়ি পতিসরে জাতীয়ভাবে উদযাপন করা হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ও নওগাঁ জেলা প্রশাসন বান্তবায়ন করবে তিন দিনের কর্মসূচি। রবীন্দ্রজয়ন্তী ঘিরে গোটা এলাকায় উৎসবের আমেজ ছড়িয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, রবীন্দ্রজয়ন্তীর তিন দিনের অনুষ্ঠানমালা বাস্তবায়নের সব প্রস্তুতি শেষ। অনুষ্ঠানমালার প্রথম দিন ৮ মে (২৫ বৈশাখ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে স্মারক বক্তা থাকবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল ইসলাম।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক থাকবেন রবীন্দ্র গবেষক ও রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার,সদস্য ছলিম উদ্দিন তরফদার, সংসদ সদস্য মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামানিক. সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. শাহ আজম, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এবং পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকসহ রাণীনগর-আত্রাই উপজেলা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার, সদর, রাণীনগর ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাংবাদিকবৃন্দসহ অন্যান্য অতিথিবৃন্দরা।

দ্বিতীয় দিন ৯ মে (২৬ বৈশাখ) অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আত্রাই-রানীনগরের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে এদিন স্মারক বক্তা থাকবেন রবীন্দ্র গবেষক আবুল মোমেন, আলোচক হিসেবে থাকবেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলাম খান।

তৃতীয় দিন ১০ মে (২৭ বৈশাখ) অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে এদিন স্মারক বক্তা থাকবেন রবীন্দ্র গবেষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক জুলফিকার মতিন।

প্রথম দিন বেলা ৩টা ও পরের দুই দিন বেলা সাড়ে ৩টায় শুরু হবে অনুষ্ঠান। তিন দিনই থাকবে বৈচিত্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান।

নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক জানান, অনুষ্ঠানস্থলে থাকবে সিসি ক্যামেরা। সাদা পোশাকে থাকবেন পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তিন দিনের আয়োজন ঘিরে পূর্ণাঙ্গ নিরাপত্তাবলয় নিশ্চিত করা হয়েছে।

নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, ‘তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসবকে সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। নওগাঁ থেকে পতিসরে যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। ঝড়-বৃষ্টি হলেও যেন অনুষ্ঠান ব্যাহত না হয়, সে প্রস্তুতিও আমাদের রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31