IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবেকুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারচারঘাটে হেলমেট বাহিনীর আক্রমে বিএনপির এক কর্মী রক্তাক্ত জখম
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষিদ্ধাজ্ঞা

সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষিদ্ধাজ্ঞা

সুন্দরবনের একাংশ

ধূমকেতু নিউজ ডেস্ক : সাতক্ষীরার সুন্দরবনে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। শনিবার (৬ মে) সকাল থেকে বন বিভাগ মৌখিকভাবে পর্যটকদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

বিশ্বের সর্ববৃহৎ এ ম্যানগ্রোভ বনের জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিকসহ ক্ষতিকর দ্রব্যের ব্যবহার বন্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সূত্রে জানা গেছে, পর্যটকরা সুন্দরবনে প্রবেশের সময় সঙ্গে প্লাস্টিকের পানির বোতল, প্লাস্টিকের পাত্রে খাবার, ওয়ান টাইম (একবার ব্যবহার্য) গ্লাস ও প্লেট, চিপসের প্যাকেটসহ পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন দ্রব্য নিয়ে যান। ব্যবহার শেষে এসব দ্রব্য নদীতে এবং সুন্দরবনের মধ্যে ফেলে দেন। ফলে নদী ও সুন্দরবনের পরিবেশের বিপর্যয় ঘটছে। এছাড়া অনেক প্রাণী মারাও যাচ্ছে। এ বিপর্যয় ঠেকাতে এবং জীববৈচিত্র্য রক্ষার্থে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সুন্দরবন সাতক্ষীরার সহকারী রেঞ্জ কর্মকর্তা ইকবাল হোসাইন চৌধুরী বলেন, বন ও পরিবেশমন্ত্রী সুন্দরবনের পরিবেশ রক্ষার্থে ক্ষতিকর দ্রব্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। প্রতিটি ট্রলারে ডাস্টবিন রাখা থাকলেও সেখানে না ফেলে নদীতে ফেলা হয় আবর্জনা। আমরা বারবার বলার পরও পর্যটকরা কর্ণপাত করছেন না।

সহকারী রেঞ্জ কর্মকর্তা বলেন, শুক্রবার আমি নিজে পরিদর্শন করে দেখেছি নদীর মধ্যে অনেক প্লাস্টিকের পাত্র ভাসছে। এগুলো কোন ট্রলার বা নৌযান থেকে ফেলা হয়েছে, এমন তথ্যও দিতে চান না ট্রলার চালকরা। যে কারণে শনিবার সকাল থেকে সুন্দরবনে পর্যটক প্রবেশে মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে।

পরিবেশ রক্ষার শর্ত মানলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে জানান ইকবাল হোসাইন চৌধুরী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31