IMG-LOGO

শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২১ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> নগর-গ্রাম >> ‘কৃষকরা যেন হয়রানির শিকার না হোন’

‘কৃষকরা যেন হয়রানির শিকার না হোন’

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলতি বোরো মৌসুমে কৃষকের কাছ থেকে সরাসরি ৩০ টাকা কেজি দরে ধান ও মিলারদের কাছ থেকে ৪৪ টাকা কেজি দরে চাল কেনা হবে। তবে সরকারি গুদামে ধান বিক্রির সময় কৃষকরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। কৃষকদের সম্মান করতে হবে। তবে মানের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। ভালোভাবে পরীক্ষা করেই ধান ও চাল কিনতে হবে। এছাড়া গত বছর যেসকল মিলাররা সরকারের সাথে চুক্তি করেন নাই তাদের তালিকা না পাঠানোর নির্দেশ দেন মন্ত্রী।

রোববার (৭ মে) বেলা ১২টায় নওগাঁসহ সারাদেশে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য কর্মকর্তাদের উদ্দেশ্য মন্ত্রী এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী রাজধানীর খাদ্যভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও কৃষক প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, নওগাঁ ও হাওর অঞ্চলসহ সারাদেশে ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষককে লাভবান করার উদ্দেশ্যে প্রতি বছর সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করে থাকে সরকার। পাশাপাশি দেশে খাদ্যশস্যের মজুত বাড়ানো ও বাজার দর নিয়ন্ত্রণে রাখতে প্রতি মৌসুমেই শষ্য সংগ্রহ করা হয়। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি জেলা ও উপজেলা ক্রয় কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজন হলে ধান ক্রয়ের পরিমাণ বাড়ানো হবে।

নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে নওগাঁয় চলতি বোরো মৌসুমে ধানের উৎপাদন ও সংগ্রহ লক্ষ্যমাত্রা সম্পর্কে তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

এসময় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম খান, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভির রহমান, নওগাঁ ধান্য-চাউল আড়ৎদার ও ব্যবসায়ী সমিতি সভাপতি নিরোদ বরণ সাহা চন্দন, নওগাঁ জেলা চাল কল মালিক গ্রুপের সভাপতি ও নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, চাল কল মালিক গ্রুপ, আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে নওগাঁ জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নওগাঁ জেলায় ৩০ টাকা কেজি দরে ১ হাজার ৬৭৫ মেট্রিক টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ৬ হাজার ৭৬১ সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30