IMG-LOGO

শনিবার, ১৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে’অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনবাঘায় সুষ্ঠ পরিবেশে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিতআই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভানিয়ামতপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনআগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমানপত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ ২ জন আটকসরকার অসহায়, দুস্থ, এতিম, প্রতিবন্ধী মানুষের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : প্রতিমন্ত্রী ফারজানা শারমিনহামের উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণাচট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সুমন
Home >> নগর-গ্রাম >> জয়পুরহাটে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাটে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা নওগাঁর মহাদেরপুরে অভিযান চালিয়ে ৩ শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাসুদুর রহমান (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব সদস্যরা। আটককৃত মাসুদুর রহমান মহাদেরপুর উপজেলা সদরের মজিবর রহমানের ছেলে।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে জয়পুরহাট র‌্যাব-৫, ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এর আগে দিবাগত রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ৩ শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, র‌্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম এর নেতৃতে র‌্যাবের একটি আভিযানিক দল নওগাঁ জেলার মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মাসুদুর রহমানকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩ শত পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ৯ শত ৪০ টাকা উদ্ধার করা হয়। সে মহদেবপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

পরবর্তীতে আটককৃত আসামীর বিরুদ্ধে নওগাঁর মহাদেবপুর থানায় মামলা করা হয়েছে বলেও র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এবিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, র‍্যাবের হাতে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরেই আদালতের মাধ্যমে নওগা জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031