IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদবাগমারায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল চেষ্টার অভিযোগশহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেনিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভারুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিতমান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটকরাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে আরএমপির মতবিনিময় সভাদিল্লির রাজপথে বিক্ষোভের দিন উত্তপ্ত লোকসভাককরোচ পার্টির কর্মসূচি ঘিরে রণক্ষেত্র দিল্লিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯রাণীনগরে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা, আটক ৩

বদলগাছীতে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা, আটক ৩

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় ৩ জনকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব-৫।

আটককৃতরা হলেন, মহাদেবপুর উপজেলার কালুশহর গ্রামের শামসুল আলমের ছেলে এলিট কবির (২৩) ও একই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে সানোয়ার হোসেন(৩৪), পত্নীতলা উপজেলার ঘোষনগর (দক্ষিনপাড়া) গ্রামের সালেহ মাহমুদের ছেলে সুলতান মাহমুদ (৩১)।

র‌্যাব, থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ মে) ভোর রাত আনুমানিক পৌনে ৩টায় বদলগাছী উপজেলার কেশাইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোস্তাকিম হোসেনের বাড়ীতে র‌্যাব পরিচয়ে ডাক দিলে মোস্তকিমের পিতা- আনোয়ার হোসেন বাড়ীর গেট খুলে দেন। বাড়ির গেট খুলতেই এলিট কবির, সুলতান মাহমুদ ও সানোয়ার হোসেন বাড়ীতে প্রবেশ করে বাড়ীর আসবাব পত্র তল্লাশি করে। বাড়ী তল্লাশি করে কিছু না পেয়ে বিভিন্ন ধরনের হুমকি দেয় এবং ৩০হাজার টাকা দাবী করে। বিষয়টি সাথে সাথে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পে জানানো হয়। এবং ভোর রাত সাড়ে ৩টায় র‌্যাবের টহল টিম বদলগাছী কেশাইল গ্রামে এসে ঘটনাস্থল থেকে ৩জনকে আটক করে।

আসামী এলিট কবিরের প্যান্টের ডান পকেট হতে একটি আকাশী রংয়ের বাটন ১ টি সীম সংযুক্ত (SYMPHONY A30) মোবাইল একটি নীল রংয়ের UxP POCO X3 মোবাইল ও নগদ ২৩,৬০০/- টাকা। ও সুলতান মাহমুদ এর প্যান্টের ডান পকেট হতে একটি হালকা আকাশী রংয়ের বাটন SYMPHONY 147 মোবাইল ০১ টি সীম একটি সাদা রংয়ের vivo Y21 মোবাইল ০২ টি সীম সংযুক্ত ও নগদ অর্থ-৫০০/-টাকা ও একটি কালো SUZUKI GIXXER মোটরসাইকেল ১৫০ সিসি এবং সানোয়ার হোসেন এর প্যান্টের বাম পকেট হতে একটি কালো রংয়ের বাটন NOKIA ১০৬ মোবাইল (২ টি সীম সংযুক্ত) ও নগদ অর্থ-৩৪৫০/-টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা বদলগাছী উপজেলার কেশাইল এলাকায় চাঁদাবাজী করছিল। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজ চক্রের হোতা এলিট নিজেকে র‌্যাব সদস্য হিসেবে পরিচয় দিয়ে এবং হাতকড়া প্রদর্শন করে মামলার ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। গ্রেপ্তারকালে তাদের নিকট থেকে ২৭হাজার ৫৫০টাকা ও একটি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে ।

বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুর দেড়টা নাগাদ উপজেলার কেশাইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোস্তাকিম বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। মামলা রুজুর পরই আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930