IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> মান্দায় ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী বরখাস্ত

মান্দায় ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী বরখাস্ত

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিককে বরখাস্ত করা হয়েছে। অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাঁকে বরখাস্ত করে পদটি শূণ্য ঘোষণার জন্য নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখা গত ৮ মে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। ৩৯৪ নম্বর স্মারকের ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান।

পত্রে উল্লেখ করা হয়েছে করোনাভাইরাস মোকাবেলায় সরকারের বরাদ্দকৃত ৩৫ হাজার টাকা আত্মসাতসহ টিআর, কাবিখা, এলজিএসপি-৩ এবং হাট-বাজার উন্নয়নে বরাদ্দ দেওয়ার বিনিময়ে ইউপি সদস্যদের কাছ থেকে ঘুষ গ্রহণ করেন চেয়ারম্যান ইয়াছিন আলী। এসব বিষয়ে ওই ইউনিয়ন পরিষদের ১০ জন সদস্য তাঁর বিরুদ্ধে অনাস্থ প্রস্তাব উত্থাপন করেন।

ইউপি সদস্যদের আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় ও দুই তৃতীয়াংশের বেশি সদস্যের অনাস্থা প্রস্তাবটি অনুমোদন হওয়ায় নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিকের পদটি (ইউনিয়ন পরিষদ) আইনের ৩৫(১)(চ) ধারা অনুযায়ী শূণ্য ঘোষণা করা হয়।

এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, ‘এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো পত্র পায়নি। পেলে জানানো হবে।’

স্থানীয় সরকার বিভাগ নওগাঁর উপপরিচালক (অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক) মুহাম্মদ ইব্রাহীম বলেন, ‘মঙ্গলবার এ সংক্রান্ত একটি পত্র পেয়েছি। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শূণ্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930