IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবেকুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারচারঘাটে হেলমেট বাহিনীর আক্রমে বিএনপির এক কর্মী রক্তাক্ত জখম
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> আত্রাইয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ও যুবতীর আত্মহত্যা

আত্রাইয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ও যুবতীর আত্মহত্যা

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ও এক যুবতীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গৃহবধূর লাশ নিয়ে এলাকায় চলছে ব্যাপক জল্পনা কল্পনা এটি হত্যা না আত্মহত্যা। পৃথক এ দু’টি ঘটনা ঘটেছে বুধবার (১০ মে) উপজেলার পাঁচুপুর কালিবাড়ী ও মহাদীঘি ডাঙ্গাপাড়া গ্রামে।

জানা যায়, উপজেলার পাঁচুপুর কালীবাড়ি গ্রামের অমৃত সরাকর অপু কুমার দাসের স্ত্রী এক সন্তানের জননী শ্যামলী রাণী লবানী (২৫)। তাদের পারিবারিক কলহ চলছে দীর্ঘ দিন থেকে। গত মঙ্গলবার রাতেরও এ নিয়ে তাদের বাড়িতে পারিবারিক একটি বৈঠক হয়। ওই বৈঠকের পর রাতের খাবার খেয়ে সকলে ঘুমিয়ে যান। বুধবার সকালে পার্শের ঘরে সেলিং ফ্যানের সাথে গৃহবধূ শ্যামলীর লাশ ঝুলন্ত দেখা যায়। স্বামী পক্ষের দাবি সে আত্মহত্যা করেছে। পিতৃ পক্ষের দাবি যৌতুকের দাবিতে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে নিহত গৃহবধূর মা বেবি চন্দ্র মহন্ত বাদি হয়ে গতকাল আত্রাই থানায় লিখিত একটি এজাহার দাখিল করেছেন। স্বামী অপু পুলিশের নজরদারিতে রয়েছে।

এদিকে, বুধবার মায়ের সাথে অভিমান করে উর্মি (১৮) নামের এক যুবতি আত্মহত্যা করেছে। সে উপজেলার মহাদীঘি গ্রামের কোরবান আলীর মেয়ে। মঙ্গলবার বেলা ১০ টার দিয়ে মায়ের উপর অভিমান করে সে ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, লাশ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। উর্মির আত্মহত্যায় থানায় ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। শ্যামলী রাণীর ব্যাপারে আত্রাই থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31