IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> লাঞ্ছিত হলেন পোস্টমাস্টার

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

লাঞ্ছিত হলেন পোস্টমাস্টার

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন স্বাস্থ্যকর্মীর হাতে একজন পোস্টমাস্টার লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার গোমস্তাপুর (রহনপুর) উপজেলা পোস্টমাস্টার হযরত আলী জানান, তিনি শনিবার দুপুরে রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে তার স্ত্রীর চিকিৎসার জন্য যায়। সেখানে কর্মরত মেডিকেল এ্যাসিসটেন্ট মেসবাহুল হক তার স্ত্রীর চিকিৎসা শেষে ব্যবস্থাপত্র দেন। তার দেয়া ব্যবস্থাপত্রে ঔষধের নাম বুঝতে না পারায় সে তা জানতে চাইলে সে তার সাথে চরম দূর্ব্যবহার করে। এক পর্যায়ে তাকে প্রেসক্রিপশনটি ফার্মেসীতে দেখালেই বুঝতে পারবে বলে জানায়। কিন্তু তিনি তার লিখায় স্পষ্টতা না থাকার প্রতিবাদ করায় তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে আটকে রাখার চেষ্টা করে। এ সময় সাবেক কাউন্সিলর আশরাফুল হকের মধ্যস্ততায় ওই সময় ওই ঘটনার সুরাহা হয়। তিনি এ বিষয়ে সিভিল সার্জনকে লিখিত অভিযোগ করবেন বলে জানান।

তবে ওই পোস্টমাস্টারকে লাঞ্ছিত ও আটকে রাখার কথা অস্বীকার করে স্বাস্থ্যকর্মী মেসবাহুল হক জানান, তার সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি পুরো ঘটনাটি ভিডিও করায় তার প্রতিবাদ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল হামিদ জানান, বিষয়টি আমি শুনেছি। ভুক্তভোগী এখনো কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত একজন চিকিৎসক কর্তৃক রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান দূর্ব্যবহারের শিকার হন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news