IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী বিভাগে ২৮ আসনে এগিয়ে বিএনপি, ১০টিতে জামায়াতচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটক
Home >> নগর-গ্রাম >> নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন

সভাপতি রায়হান, সাধারণ সম্পাদক জয়

নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ২০২৩এর কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি এএসএম রায়হান আলমকে সভাপতি ও এনটিভির স্টাফ করেসপনডেন্ট আসাদুর রহমান জয়কে সাধারন সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট করে এই কমিটি গঠন করা হয়।

গত রোববার (২১) রাত সাড়ে ১০টায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে সদস্য শফিক ছোটন এ কমিটি ঘোষণা করেন। এর আগে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠনের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেশ টিভির জেলা প্রতিনিধি ফরিদুল করিম।

কমিটিতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি পদে মোফাজ্জল হোসেন (বিজয় টিভি) ও সহ সভাপতি পদে এমআর ইসলাম রতন (একুশে টেলিভিশন), যুগ্ম সম্পাদক পদে হারুন-অর রশিদ চৌধুরী (চ্যানেল-২৪) ও যুগ্ম সম্পাদক পদে কাজী কামাল হোসেন (আনন্দ টিভি), অর্থ সম্পাদক পদে একে সাজু (ডিবিসি নিউজ), দপ্তর সম্পাদক আরিফুল হক সোহাগ (আর টিভি), প্রচার সম্পাদক তৌহিদ ইসলাম (এসএ টিভি)।

এছাড়া কমিটির কার্য নির্বাহী সদস্য পদে ফরিদুল করিম (দেশ টিভি), কায়েস উদ্দিন (চ্যানেল আই), শফিক ছোটন (যমুনা টেলিভিশন) ও আশরাফুল ইসলাম নয়ন (বাংলা টিভি) নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক হিসেবে ছিলেন নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সহ সভাপতি মোফাজ্জল হোসেন, সদস্য হিসেবে নওগাঁ জেলা প্রেসক্লাবের সাদারণ সম্পাদক শফিক ছোটন ও নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম আজাদ হোসেন মুরাদ দায়িত্ব পালন করে।

এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news