IMG-LOGO

শুক্রবার, ২৩ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রানার নেতৃত্বে ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সমর্থনে প্রচার মিছিলপ্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ‘কেউ যায় দিল্লি-কেউ যায় পিন্ডি, কেবল বিএনপিই পালায় না’বাঘায় গ্রেপ্তার দুইজনের একজন ইয়াবাসহ আরেকজন গ্রেপ্তারি পরোয়ানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ জননাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরুশহীদ বায়েজিদ কবর জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী এনামুল হকধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভামান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপুআমরা সবাই মিলে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলবো : মিনুগাজীপুরে শিশুদের বায়ু, পরিবেশ শব্দ ধর্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতগ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক আব্দুল বাছেদকে গ্রেপ্তার সংবাদ সম্মেলনবাগমারায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালাভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকী, থানায় অভিযোগ

মহাদেবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকী, থানায় অভিযোগ

হুমকি

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট সংলগ্ন এলাকায়। এ ঘটনায় ওই সাংবাদিক বাদী হয়ে চারজনের নামে থানায় সাধারণ ডায়েরি করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওইদিন রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট সংলগ্ন এলাকায় বিরোধীয় জমি-জমা নিয়ে স্থানীয় দোকানদারদের দ্বন্দ্ব চলছে। এমন সংবাদের ভিত্তিতে সাংবাদিক বরুন মজুমদার তথ্য সংগ্রহের জন্য কয়েকজন সাংবাদিকসহ ঘটনাস্থলে যান। এসময় সেখানে অবস্থানরত হাসপাতাল গেট সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত মোজাফফর হোসেন (মুজা)র ছেলে নুর মোহাম্মদ বাবু, নুর মোহাম্মদ বাবুর ছেলে রাকিব হোসেন জয়, নুর মোহাম্মদ বাবুর স্ত্রী জেসমিন বেগম ও মৃত মোজাফফর হোসেন (মুজা)ও স্ত্রী মোনোয়ারা মুনু তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তারা ওই সাংবাদিককে হিন্দুর বাচ্চা, মালোয়ানের বাচ্চা বলে গালিগালাজ করে। এক পর্যায়ে তারা লাঠিসোটা, লোহার রড়, ধারালো দা, বটিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই সাংবাদিকের ওপর হামলা চালায়। এ সময় স্থানীয় লোকজনের সহাযোগীতায় তিনি প্রাণে রক্ষা পেলেও উপরোক্ত ব্যক্তিগণ তাকে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকী প্রদান করে।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031