IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

কুপিয়ে জখম, হত্যা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবুল হাসান নামে এক ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত ছাত্রলীগ নেতা নয়ালাভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাবেক লাভাঙা গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ জুন) রাত ১০টার দিকে ফতেপুর গ্রামের চামার মাঠ নামক একটি আম বাগানে।

ছাত্রলীগ নেতারা জানান, আবুল হাসান রাত ১০টার দিকে নয়ালাভাঙা থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ী ফিরছিলেন। ফতেপুর গ্রাম পার হওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত আবুল হাসানকে মোটরসাইকেল থেকে নামিয়ে পাশ্ববর্তী একটি আম বাগানে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রারা গুরুতর আহত অবস্থায় আবুল হাসানকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবাগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ছাত্রলীগ নেতাকে আহত করার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এদিকে খবর পেয়ে আহত ছাত্র লীগ নেতাকে হাসপাতালে দেখতে যান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news