IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবে
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল চেষ্টার অভিযোগ

মহাদেবপুরে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল চেষ্টার অভিযোগ

অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে আদালতের নির্দেশ উপেক্ষা করে বিবাদমান জমির গাছের আম পেড়ে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ছাড়াও বাদীপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয়। ঘটনাটি ঘটেছে গত শনিবার দুপুরে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব বাজার এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, বাগডোব মৌজায় ১১২ দাগে পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে সাড়ে ৩১ শতক জমিতে আহম্মদ আলীর ছেলে সাইফুল ইসলাম মুকুল ও তার পরিবাবের লোকজন বসবাস করে আসছে। ওই জমিটি নিয়ে বিরোধ সৃষ্টি হলে সাইফুল ইসলাম মুকুল বাদী হয়ে বাগডোব গ্রামের মৃত মহির উদ্দীন সরকারের ছেলে দবিবর রহমান, দবিবর রহমানের ছেলে মিলন হোসেন, দবিবর রহমানের মেয়ে রুবিয়া ও সুফিয়া এবং ডিমজাউন গ্রামের মৃত লবির উদ্দীনের ছেলে নান্নুকে প্রতিপক্ষ করে আদালতে ফৌজদারী কার্যবিধি ১৪৪/১৪৫ধারা আনয়ন করেন। বিজ্ঞ আদালত বর্ণিত সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য স্ব স্ব অবস্থানে থাকার নির্দেশ প্রদান করেন। কিন্তু গত শনিবার দুপুরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিবাদীয় জমির আম গাছ থেকে আম পাড়া ও জমি দখলের চেষ্টা করেন। এতে বাধা প্রদান করলে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বাদীর পরিবারের লোকজনকে বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news