IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদানগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুদেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য: এমপি মিলন২২ দিনে দেশে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলারনন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভামান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগরুয়েটে চালু হলো অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ‘২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া’বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, ওষুধের স্টক না থাকায় ক্ষোভ প্রকাশফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও আদিবাসী নৃত্য অনুষ্ঠিতবিয়ে করলেন শিল্পী মহসিনা আক্তারসিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যেপ্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছাবঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরনিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বদলগাছীতে ওভারটেক’ করতে গিয়ে খালে যাত্রীবাস

বদলগাছীতে ওভারটেক’ করতে গিয়ে খালে যাত্রীবাস

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কে পাশে খালে পড়ে গিয়ে ১২ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আহত হয়েছেন চার জন নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) সকাল পৌনে দশটায় নজিপুর-বদলগাছী সড়কের বদলগাছী উপজেলার ফতেজঙ্গপুর সাওতাল পাড়ার সেতুর কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, রিপা পারভিন (১৯), সেলিমা খাতুন (৫৫), রওনক জাহান (২২) ও দীপালী (৩৫।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক কাবেরী জাহান বলেন, যাত্রীবাহী বাস খালে পড়ে যাত্রীরা আহত হয়েছেন। এরমধ্যে চার জন হাত-পায়ে আঘাত পেয়েছিলেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় আহত বাস যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকালে বাসটি আগ্রাদ্বিগুন থেকে নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটিতে চালক ও সহকারীসহ মোট ১৬ জন যাত্রী ছিল। বাসটি আগ্রাদ্বিগুন থেকে এসে নজিপুর বাস টার্মিনালে পৌঁছায়। সেখান থেকে বদলগাছীর উদ্দেশ্যে বাসটি ছাড়ার পর বেপরোয়া গতিতে চলছিল। বদলগাছী উপজেলার ফতেজঙ্গপুর সাওতাল পাড়া সেতুর আগে এসে দূরপাল্লার একটি বাসকে ওভারকেট করার সময় পাশের খালে গিয়ে যাত্রীসহ বাসটি পড়ে যায়। চালক ও সহকারী দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায়। খবর পেয়ে বদলগাছী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খালের পানিতে পড়ে যাওয়া বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করেন। এরমধ্যে চার জন নারী যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

আহত যাত্রী সেলিমা খাতুন বলেন, নওগাঁ যাওয়ার জন্য নজিপুর বাস টার্মিনালে এসে বাসটিতে উঠেছিলাম। বাসটিতে মোট ২০-২২ জন যাত্রী ছিলেন। অনেকেই বিভিন্ন স্থানে নেমে যায়। বাসটি নজিরপুর বাস টার্মিনাল ছাড়ার সময় থেকে বাসচালকের সহকারী বার-বার বলছিলেন, ওস্তাদ জোরে বাড়ান, ওস্তাদ জেরে বাড়ান। ফতেজঙ্গপুর সেতুর আগে এসে বাসটি ঢাকাগামী একটি বাসকে ওভারটেক করছিল। এসময় বাসটি সেতুর পূর্বপাশের ডান দিকের খালে এসে পড়ে। বাসের চালক ও সহকারী মূর্হুতের মধ্যে নেমে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের লোকজন এসে আমাদের বাসের ভেতর থেকে উদ্ধার করে।

বেলা সাড়ে ১১ টায় ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বাসটি সড়কের পাশে খালে পড়ে আছে। উৎসুক লোকজন সেখানে ভিড় করছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নজিপুর-বদলগাছী সড়ক সংস্কারের কাজ চলছে। সড়কের পাশে মাটি রাখা হয়েছে। যাত্রী ওঠা-নামায় বাসগুলো সড়কে অতিরিক্ত সময় নষ্ট করে। এরপর বাসগুলে বেপরোয়া গতিতে চলাচল করে। এতে প্রায় এই সড়কে দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে বাসটি দেখতে ছুটে এসেছি। দেড়ঘন্টা অতিবাহিত হওয়ার পর বাসটি উপরে টেনে তোলা হয়নি। যদি কেউ বাসের ভেতরে থাকে তাহলে তো জীবিত থাকবে না। বাসটি দ্রæত টেনে উপরে তোলা উচিত ছিল।

বদলগাছী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মহসিন মিয়া বলেন, ওভারটেক করতে গিয়ে বাসটি সড়কের পাশের খালে পড়ে যায়। আমরা ঘটনা ঘটার পর পরই সেখানে গিয়ে চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এছাড়া আগেই আরও ৬-৭ জন বাস থেকে বেড়িয়ে এসেছে। আমরা বাসটি চার পাশে খুঁজেছি। বাসের ভেতর ও আশপাশে কোনো যাত্রী পাইনি। বাসটিকে এখনো উপরে তোলা হয়নি।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান দুপুর দেড় টায় বলেন, খালের পানি থেকে বাসটি উপরে তোলার কাজ চলছে। যাত্রীরা আহত হলেও কেউ মারা যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031