IMG-LOGO

শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২১ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে পৃথক তিনজনের আত্মহত্যা

ফুলবাড়ীতে পৃথক তিনজনের আত্মহত্যা

আত্মহত্যা, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথকভাবে যুবক মঈনুল হোসেন (১৮), গৃহবধূ আলেমা বেগম (১৯) ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের যুবতী প্রমিলা মুর্মু (২২) আত্মহত্যা করেছে।

নিহতরা হলেন, মঈনুল হোসেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের শিবপুর গ্রামের কৃষি শ্রমিক আফজাল হোসেনের ছেলে এবং পেশায় ভ্যান চালক, আলেম বেগম পৌরএলাকার চক সাহাবাজপুর গ্রামের হৃদয় ইসলামের স্ত্রী এবং প্রমিলা মুর্মু, কাজীহাল ইউনিয়নের জয়ন্তী গ্রামের গামছা মুর্মুর কন্যা।

জানা যায়, মঈনুল হোসেন কিছুদিন থেকেই পিতা-মাতার কাছে নতুন মোবাইল ফোন কেনার আবদার করে। পিতা-মাতা দরিদ্র হওয়ায় মোবাইল ফোন কেনার অর্থ যোগান দিতে পারছিলেন না। শুক্রবার (১১ আগস্ট) মঈনুল হোসেনের পিতা আফজাল হোসেন কৃষি কাজের জন্য বাড়ি থেকে বেড়িয়ে পড়লে মঈনুল হোসেন স্থানীয় গরু ব্যাপারীদের বাড়িতে ডাকেন। পরে তার বাড়িতে থাকা একমাত্র গরুটির দরদাম শুরু করে। এসময় মঈনুল হোসেনের মা তাকে বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে যায় এবং গরু ব্যাপারীরা চলে যায়। পরে দুপুর আড়াইটায় মঈনুল হোসেন বাড়ি থেকে বেড়িয়ে সবার আড়ালে বিষ পান করে। এসময় তার মুখ থেকে ফেনা বের হতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আলেমা বেগমের মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। কেনো বা কি কারণে আত্মহত্যা করেছে তা নিয়ে এলাকায় সন্দেহ সংশয় দেখা দিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১২টায় শয়নকক্ষের ডাসার সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

অপরদিকে বাবা মায়ের ওপর অভিমান করেন প্রমিলা মুর্মু গত ৯ আগস্ট বিষপান করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৯টায় মৃত্যুবরণ করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, একইদিনে ফুলবাড়ীতে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন মঈনুল হোসেন নামের যুবক বিষপানে আত্মহত্যা করে এবং আলেমা বেগম নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এছাড়াও গত ৯ আগস্ট প্রমিলা মুর্মু নামের এক নারী বিষপান করেন। সে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার সকালে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30