IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> নগর-গ্রাম >> মান্দায় অঙ্গিকাণ্ডে মুদি দোকানের ৩২ লাখ টাকার পণ্য ভূষ্মিভূত

মান্দায় অঙ্গিকাণ্ডে মুদি দোকানের ৩২ লাখ টাকার পণ্য ভূষ্মিভূত

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় মুদিখানার পাইকারি দোকানে আগুন লেগে বিপুল পরিমাণ মালামালসহ একটি মোটরসাইকেল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করলেও পুড়ে গেছে সমুদয় মালামাল।

সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ঘাটকের বাজারে মেসার্স জীবন কুমার কুÐু নামের ওই দোকানে অগ্নিকাÐের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর দাবি, আগুনে তাঁর দোকানের অন্তত ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী যতন কুমার হালদার বলেন, ‘রাত দুইটার দিকে টয়লেট করার জন্য ঘরের বাইরে এসে জীবন কুÐুর ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেখতে পাই। এসময় আমার ডাক-চিৎকারে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। পরে তারাপদ কুÐু বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করে।’

ব্যবসায়ী জীবন কুমার কুÐু বলেন, ‘চাল, ডাল, তেল, চিনি, সিগারেট-বিড়ি, মসলাসহ বিভিন্ন নিত্যপণ্যের আমি পাইকারি বিক্রেতা। আমার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রতিদিন একশর বেশি খুচরা ব্যবসায়ী পাইকারি মালামাল কেনেন। এজন্য দোকান ও গুদামঘরে বিপুল পরিমাণ মালামাল মজুত রাখতে হয়। আগুনে গুদাম ও দোকানঘরের সমুদয় মালামাল পুড়ে অন্তত ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

জীবন কুÐু দাবি করেন, বাড়ির ভেতর থেকে দোকানঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। রাতে দোকানঘর তালাবদ্ধ করার পর ভেতর থেকে বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র দোকানের সামনে একটি বাল্ব জ্বালিয়ে রাখা হয়। অগ্নিকাÐের ঘটনাটি রহস্যজনক বলেও উল্লেখ করেন তিনি।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, জীবন কুণ্ডুর মুদিখানার দোকানে আগুন লেগে বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। তবে কীভাবে দোকানঘরে আগুনের সূত্রপাত হয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31