IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে এতিমখানা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক এমপি মোশারফ হোসেনগোমস্তাপুরে সড়কে ডাকাতের ছুরিকাঘাতে আহত -২রাণীনগরে মানব সেবায় প্রতিদিন সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রাণীনগরে বিএনপির বিক্ষোভ মিছিলগোমস্তাপুর জুলাই যোদ্ধা হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলদিনাজপুর-৫ বিএনপির প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়সিজেডএম এর উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরনমেসির কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিফুলবাড়ীতে আল আকসা মডেল মাদরাসার শুভ উদ্বোধনওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল‘হাদির ওপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরে হামলা’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় খালু গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় খালু গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গত ১১ই আগস্ট চার বছরের কন্যাশিশুকে ধর্ষণ মামলার আসামি মোহাম্মদ কাউসার আলী (৩৯) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১ ব্যাটালিয়নের একটি যৌথ দল।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকার বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৩ আগস্ট এ ঘটনায় নাচোল থানায় পেশায় রাজমিস্ত্রিদের ঠিকাদার কাউসারকে একমাত্র অভিযুক্ত করে ধর্ষণ মামলা করেন শিশুর বাবা।

র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়েটির আত্মীয় নাচোলের এক নিঃসন্তান দম্পতির কাছে বড় হয় মেয়েটি। ঘটনার রাতে মেয়েটি তাদের সঙ্গেই এক বিছানায় ঘুমিয়ে ছিল। এসময় অভিযুক্তের বিকৃত মানসিকতার শিকার হয়। অভিযুক্তের স্ত্রী ঘুমিয়ে থাকায় কিছু টের পাননি। পরে সকাল সাড়ে ৮টার দিকে শিশুর রক্তক্ষরণ ও ব্যথা শুরু হলে এবং অবস্থার অবনতি হলে তাকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে জিজ্ঞাসাবাদে শিশুটি অভিযুক্ত কাউসারের স্ত্রীকে সব জানায়। ঘটনা শুনে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে অবস্থান নেন। এদিকে শিশুর মেডিক্যাল পরীক্ষায়ও ধর্ষণের প্রমাণ মেলে। বর্তমানে শিশুটি তার বাবা-মায়ের হেফাজতে রয়েছে।

র‍্যাব-৫-এর অধিনায়ক আরও বলেন, চাঞ্চল্যকর এ ঘটনার পর আসামি পালিয়ে যান। এলাকাবাসী ব্যাপক ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। এ ঘটনা জানতে পেরে র‌্যাব এর ছায়াতদন্ত শুরু করে। প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে পলাতক কাউসারের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে নাচোল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30