IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমানহাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হবেকেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারতহাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ
Home >> নগর-গ্রাম >> পেঁয়াজের দাম প্রতি কেজিতে বেড়েছে ২০-৩০ টাকা

তিনদিনে দুই ট্রাক এসেছে বেনাপোল বন্দরে

পেঁয়াজের দাম প্রতি কেজিতে বেড়েছে ২০-৩০ টাকা

ধূমকেতু প্রতিবেদক : ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পরপরই বেনাপোলসহ শার্শা, নাভারন, বাগআঁচড়ায় খুচরা ও পাইকারি বাজারে বেড়ে গেছে পেঁয়াজের দাম। কমেছে আমদানি। গত তিনদিনে বন্দর দিয়ে মাত্র দুই ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল থেকে প্রতি কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। বাড়তি দামে দিশেহারা ক্রেতারা। দাম আরও বাড়বে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ চেয়েছে তারা।

ব্যবসায়ীরা বলছেন, শুল্ক বাড়ানোর ঘোষণার পরই এর প্রভাব পড়েছে আমদানির বাজারে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ২৬ লাখ টন। এর মধ্য ভারত থেকে আমদানি হয় ৭ থেকে ৮ লাখ টন। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে দ্রুত সরকারি পদক্ষেপ চেয়েছেন ক্রেতারা।

বেনাপোল স্থলবন্দর পরিচালক আব্দুল জলিল বলেন, বেনাপোল স্থলবন্দর দিয়ে আগে ১৫/২০ ট্রাক পেঁয়াজ প্রতিদিন আমদানি হলেও গত তিন দিনে মাত্র দুই ট্রাক পেঁয়াজ বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়েছে ভারত থেকে। ভারতে বাড়তি শুল্ক দিয়েই এ পেঁয়াজ আমদানি করেন আমদানিকারকরা।

উল্লেখ্য, ভারতের স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত সরকার। শনিবার (১৯ আগস্ট) দেশটির অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে শুল্ক আরোপের সিদ্ধান্ত জানায়। এ সিদ্ধান্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news