IMG-LOGO

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

৩ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফিফার বর্ষসেরা ফুটবলার ফ্রান্স জাতীয় দলের ওসমান দেম্বেলেনিয়োগ দেবে মেঘনা গ্রুপওসমান হাদি হত্যাচেষ্টার আসামি ফয়সলের মা-বাবা গ্রেপ্তার‘অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়’আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমাননওগাঁর বদলগাছীতে তাফসিরুল কোরআন মাহফিলের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিতনওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতাসিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজা
Home >> নগর-গ্রাম >> পোরশায় শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

পোরশায় শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হাসান আলী (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২২ আগস্ট) জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকা হতে তাকে আটক করা হয়। আটক হাসান আলী পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়নরে মহরপাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, ১২ আগস্ট বেলা সাড়ে ১২ টার দিকে ওই শিশু শিক্ষার্থী তাদের বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যায়। এসময় হাসান আলীর বাড়ি একই গ্রামে হওয়ায় সেও পুকুরে গোসল করতে যায়। সেসময় পুকুরে কেউ না থাকায় ভিকটিমকে একা পেয়ে পুকুর ঘাটেই তার ইচ্ছার বিরুদ্ধে হাসান জোরপূর্বক ধর্ষণ করে।

র‌্যাব-৫ আরও জানায়, এ ঘটনায় পরের দিন ভিকটিমের বাবা বাদি হয়ে পোরশা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণের মামলার খবর পেয়ে আসামি এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে বিষয়টি র‌্যাব-৫ জয়পুরহাট, সিপিসি-৩ কতৃক মামলা নথিভুক্ত করার পর থেকেই আসামিকে আটকের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখেন। পরবর্তীতে আসামি পালিয়ে জামালপুর জেলার মাদারগঞ্জ এলাকায় অবস্থান নিলে র‌্যাব-১৪, সিপিসি-১ এর সহায়তায় হাসান আলীকে আটক করা হয় এবং থানায় হস্তান্তর করা হয়।

পোরশা থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং হাসান আলীকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30