IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে এতিমখানা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক এমপি মোশারফ হোসেনগোমস্তাপুরে সড়কে ডাকাতের ছুরিকাঘাতে আহত -২রাণীনগরে মানব সেবায় প্রতিদিন সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রাণীনগরে বিএনপির বিক্ষোভ মিছিলগোমস্তাপুর জুলাই যোদ্ধা হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলদিনাজপুর-৫ বিএনপির প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়সিজেডএম এর উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরনমেসির কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিফুলবাড়ীতে আল আকসা মডেল মাদরাসার শুভ উদ্বোধনওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল‘হাদির ওপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরে হামলা’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
Home >> নগর-গ্রাম >> কেমন আছেন পঙ্গুত্ববরণকারী বাবলু রায়?

ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ

কেমন আছেন পঙ্গুত্ববরণকারী বাবলু রায়?

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : আজ ২৬ আগস্ট। দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি বিরোধী ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। ২০০৬ সালের আজকের এই দিনে ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলন করতে গিয়ে পুলিশ ও তৎকালিন বিডিআরের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হন উপজেলার পৌর শহরের সুজাপুর গ্রামের কামারপাড়ার রিকশা চালক বাবলু রায় (৫২)।

গুলিবিদ্ধ বাবলু রায় এখন পঙ্গুত্ব জীবনযাপন করছেন। তাঁর শরীরের অর্ধেক অংশ অবশসহ ধরেছে পঁচন, হারিয়ে যাচ্ছে স্মৃতিশক্তিও। স্ত্রীসহ তার ৩ সন্তান নিয়ে ভবিষ্যৎ ভাবনায় দিন কাটে বিছানায়।

২০০৬ সালের ২৬ আগস্টের স্মৃতির কথা বলতে গিয়ে বাবলু রায় বলেন, ‘প্রতিদিনের ন্যায় সেদিন আর রিকশা বের করিনি। সকালে বাড়ী থেকে খাবার খেয়ে তেল-গ্যাস জাতীয় কমিটির ডাক দেওয়া এশিয়া এনার্জির অফিস ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছিলাম। তখন আমার স্ত্রী ৬ মাসের অন্তঃস্বত্ত্বা। ফুলবাড়ীস্থ ঢাকা মোড় থেকে খনি বিরোধী মিছিল বের হলে আমিও তাতে অংশ নেয়। মিছিলটি ছোট যমুনা নদীর সেতু পার হয়ে পশ্চিম পাশে যেতেই পুলিশ-বিডিআর ব্যাপক লাঠিচার্জসহ গুলিবর্ষণ করে। লোকজন দিগি¦দিক ছোটাছুটি শুরু করে। হটাৎ একটি গুলি আমার পিঠে এসে লাগে। আমি রাস্তায় লুটিয়ে পড়ি। এরপর আর কিছু বলতে না পারলেও পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে বেডে নিজেকে গুলিবিদ্ধ অবস্থায় আবিষ্কার করি। রংপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, পিজি হাসপাতাল, ক্রমা সেন্টার ও গণস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ ১১মাস চিকিৎসা শেষে হুইলচেয়ারে বাড়ী ফিরি।

বাবলু রায় আরও জানান, বর্তমানে তিনি দীর্ঘ তিন মাস ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। শরীরে পঁচন ধরেছে। প্রতিদিন স্ত্রী সেই ঘাগুলো ধুঁয়ে দেন। আগে হুইলচেয়ারে ভর করে অন্তত বাড়ীর বাইরে বের হতে পারতান। কিন্তু বর্তমানে একবারেই শয্যাশায়ী। বিছানাই এখন আমার নিত্যসঙ্গী। নিজে আয়-রোজগার করতে না পারায় দুইছেলে রাজমিস্ত্রি জোগারীর কাজ করে যা আয় হয় তা দিয়ে অনেক কষ্টের মধ্যে পরিবার চলছে। আন্দোলনকারীরা মাঝেমধ্যে খোঁজখবর নেন এবং সাধ্যমত সাহায্যও করেন। তবে তেল গ্যাস জাতীয় কমিটির নেতা অধ্যাপক আনু মুহাম্মদ স্যার সবচেয়ে বেশি খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা দিয়ে থাকেন।

তিনি জানান, প্রতিবারে ২৬ আগস্টে হুইলচেয়ারে ভর করে মিছিলে যোগ দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি। কিন্তু গত ২০২১ সাল থেকে সেটুকুও পরছি না। কারণ শরীর একেবারেই চলছে না। বিছানা থেকেই শ্রদ্ধা জানাবো শহীদদেরকে। তবে ফুলবাড়ী কয়লাখনি থেকে এক টুকরো কয়লা যেন কোন বহুজাতিক কোম্পানী নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান এই পঙ্গুত্ববরণকারী বাবলু রায়।

তিনি আরও জানান, এখন আমি আর বেশি কিছু মনে রাখতে পারি না। সবকিছু ভুলে যাচ্ছি দিন দিন। মানুষ চিনতেও এখন সমস্যা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30