IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানে আজ সবচেয়ে ‘বড় বোমা’ বিস্ফোরণ হবে’ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডসিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ সদস্যগাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫টি দোকানফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংসআত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যানন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কারপোরশা সীমান্তে বিজিবি টহলদল মালিক বিহীন ভারতীয় গরু আটক
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে হোটেল ব্যবসায়ী নজরুলের ইন্তেকাল

ধামইরহাটে হোটেল ব্যবসায়ী নজরুলের ইন্তেকাল

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা ক্যান্টিন মোড়ের প্রবীন হোটেল ব্যবসায়ী হোটেল কান্টিনের স্বত্ত্বাধিকারী নজরুল ইসলাম আর নেই (৫৯)।

শনিবার (২৬ আগস্ট) দুপুর আড়াই টায় চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে তার মৃত্যু হয়। ইন্নালিল্লাহে…. রাজেউন।

পারিবারিক সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার জগতনগর গ্রামের মৃত ফারাজ উদ্দিনের ছেলে হোটেল ক্যান্টিন ব্যবসায়ী নজরুল ইসলাম সম্প্রতি পিত্তনালী ও থলীতে পাথর নিয়ে প্রথমে রাজশাহীতে ও পরবর্তীতে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন, সেখানে তার পিত্তনালীর অপারেশন শেষে আবারও রাজশাহীতে নেয়া হয়। পরবর্তীতে রোগীর অবস্থা আরও জটিল হলে ২য় বার ঢাকায় নিলে তার অবস্থার শংকটাপন্ন দেখে পরিবারের লোকজন তাকে বাড়ী নিয়ে আসে।

২৪ আগস্ট রাতে ঢাকা থেকে ধামইরহাট হাসপাতালে নিলে শত শত শুভাকাঙ্খি ও আত্মীয় স্বজনরা যান নজরুল ইসলামকে দেখতে, খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্থানীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার এমপি ও দলীয় নেতৃবৃন্দ। চিকিৎসার জন্য ২৬ আগস্ট আবারও রাজশাহীতে নিলে সেখানে তার মৃত্যু হয়।

শনিবার বাদ মাগরিব উমার ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকারের চাতালে ও জগতনগর গ্রামে ২য় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাকে দাফন করা হয়েছে বলে তার ছোট ভাই রেজাউল ইসলাম ও একমাত্র ছেলে তাওসিফ ইসলাম আলামিন জানান। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ২ মেয়ে ও ১ ছেলে সহ ভাই-বোন ও আতœীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা. ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, এটিএম বদিউল আলম, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার ফসিউল আলম, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুজ্জামান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news