IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী বিভাগে ২৮ আসনে এগিয়ে বিএনপি, ১০টিতে জামায়াতচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটক
Home >> নগর-গ্রাম >> স্ত্রীর পরকিয়ায় বাধা দেওয়ায় হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্ত্রীর পরকিয়ায় বাধা দেওয়ায় হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, বেনাপোল : স্ত্রীর পরকিয়ায় বাধা দেওয়ায় হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বেনাপোল পৌরসভাধীন ৬নং ওয়ার্ড ভবারবেড় গ্রামের বাসিন্দা কামাল হোসেন কালা ও তার বৃদ্ধা মা।

স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বেনাপোল রেলওয়ে স্টেশন রোডস্থ সীমান্ত প্রেসক্লাব বেনাপোল কার্যালয়ে।

বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বেলা ১টার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কালা বলেন, “আমি একজন শ্রমজীবি মানুষ। ২০০১ সালে বিবাহের পর বিবাদি স্ত্রী রিপা খাতুন (৩৬) আমার সাথে সংসারকালীন সময় তার গর্ভে একটি কণ্যা ও একটি পুত্র সন্তানের জন্ম হয়। এভাবেই আমাদের সংসার জীবণ কেঁটে যায়। গরীবের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে ২০১৬ সালে স্ত্রী, পুত্র, কণ্যা ও আমার বৃদ্ধা মা রিজিয়া বেগম কে রেখে আমি পার্শ্ববর্তী দেশ ভারতে যাই। কিন্তু অবৈধভাবে সে দেশে যাওয়ায় কপালগুনে সেখানকার পুলিশের হাতে আমি ধরা পড়ি, সে দেশের বিচারিক আদালত আমাকে ৫ বছর জেল-জরিমানা দেয়”।

“আমি জেলে থাকা অবস্থায় সংসার খরচ বাবদ বন্ধুদের নিকট থেকে ধার-দেনা করে আমার স্ত্রী’র নিকট টাকা পাঠাতে থাকি। হাজতবাস শেষে ২০২১ সালের জুন মাসে আমি দেশে ফিরে আসি। ভারতে থাকা অবস্থায় আমার অনুমতি ছাড়াই বিবাদি আমার মেয়েকে রাজধানী ঢাকার এক ছেলের সাথে বিবাহ দেয়। কিন্তু ২০২১ সালেই তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। দেশে ফিরে আমি আমার মেয়েকে বাগেরহাট জেলার বাসিন্দা মহিবুল্লাহ নামের এক ছেলের সাথে পুণরায় বিবাহের ব্যবস্থা করি”।

অপরদিকে, “আমি বাড়িতে আসার পর আমি এবং আমার স্ত্রী সন্তান একই বাড়ীতে বসবাস করিলেও বিবাদি রিপা খাতুন প্রায়শই অপরিচিত একাধিক পুরুষ মানুষ নিয়ে আলাদা রুমে রাত্রী যাপণ করতো। বিষয়টি নিয়ে তাকে নিষেধ করলে বিবাদি আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং হত্যার হুমকি দিয়ে আসছে। এ ছাড়াও সে প্রায়শই আবাসিক হোটেল এবং পর পুরুষের সাথে তাদের বাসা বাড়ীতে রাত্রী যাপণ করতো”।

“বিবাদি রিপা খাতুন আমার বাড়ীতে অবস্থান করে তার পরকিয়ায় লিপ্ত ব্যাক্তিগণের সহায়তায় আমাকে খুন-জখম করতে পারে বা যে কোন ধরনের ক্ষতিসাধন করতে পারে এই মর্মে গত ২৯ আগষ্ট/২০২৩ ইং তারিখ বিবাদি রিপা খাতুনের বিরুদ্ধে একটি অভিযোগনামা এবং একটি তালাকনামা বেনাপোল পোর্টথানায় উপস্থাপণ করি”।

বর্তমানে আমার স্ত্রী, কন্যা, জামাই আমার বাড়ীতে প্রবেশ করতে দিচ্ছে না, বাধ্য হয়ে আমাকে অন্যত্র রাত্রী যাপণ করতে হচ্ছে। রিপা খাতুন পরকিয়া ছাড়াও সে একজন চিহ্নিত মাদক বিক্রেতা। আমার বাসায় বসে সে ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মাদক বিক্রয় করে আসছে। এ সব কাজে বাধা দিতে গেলে আমার বৃদ্ধা মা রিজিয়া বেগমকে বেধড়ক মারপিট করে, খাওয়ার অভাবে তাকে অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হচ্ছে”।

এমতাবস্থায়, এসব বিষয়ে প্রতিকার চেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহনীর হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলনে আকুতি করেন কামাল হোসেন কালা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news