IMG-LOGO

শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২১ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> নগর-গ্রাম >> দপ্তরীকে মারধরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

দপ্তরীকে মারধরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী চাঁদাপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক কর্তৃক দপ্তরী আসাদুল আলমকে মারধর করার অভিযোগে বিদ্যালয় চত্বরে এলাকাবাসীর বিক্ষোভ। দ্রুত সময়ের মধ্যে প্রধান শিক্ষককে প্রত্যাহারের দাবি করেন বিক্ষোভকরীরা। তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবি করলেন প্রধান শিক্ষক।

দপ্তরী আসাদুল আলম জানান, আমি ১০ বছর যাবৎ এই বিদ্যালয়ে দপ্তরী হিসাবে কাজ করে আসছি। বর্তমান প্রধান শিক্ষক প্রথম দিন থেকে আমাকে সহ্য করতে পারেন না। যেকোন অজুহাতে সে আমার সাথে খারাপ আচরণ করে থাকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর প্রত্যয়ন ছাড়া আমাদের বেতন হয় না। প্রতি মাসে তার কাছে প্রত্যায়ন নিতে গেলে সে এখন না পরে। আজ না কাল বলে ঘুরায়। যার কারনে প্রতি মাসে আমি আমার বেতন তুলি মাসের শেষে।

রোববার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যায়ের প্রধান শিক্ষককের কাছে প্রত্যয়ন নিতে গেলে সে আগের মতো আচরণ খারাপ করেন। আমি বিষয়টি জানতে চাইলে সে উপস্থিত সহকারী শিক্ষকদের সামনে আমাকে হাত ও লাঠি দ্বারা বেধড় মারধর করেন। এলাকার মানুষ জানতে পেরে শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।

এদিকে দপ্তরী আসাদুল আলমকে মারধরের বিষয়ে প্রধান শিক্ষক ইমদাদুল হককে জিজ্ঞাসা করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্য বলে দাবি করেন। তিনি আরোও বলেন সে আমার কাছে প্রত্যয়ন নিতে আসলে আমি তাকে দিয়ে দেই। অতঃপর সে আমার ঘাড়ে একটা থাপ্পড় মারে চলে যায়।

প্রধান শিক্ষক ও দপ্তরীর বিবাদের বিষয়ে বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর মখলেসুর রহমান বলেন, দপ্তরীকে মারপিট করা হয়েছে এবং বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর বিক্ষোভ চলছে জানতে পেরে আমি ঘটনাস্থলে আসি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে মোবাইলে যোগাযোগ করি।

শিক্ষা অফিসার ছুটিতে থাকায় সহকারী শিক্ষা অফিসার আতিকুর রহমান ঘটনাস্থলে আসে এবং সেখানে থাকা বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন যে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাম্মৎ হাসিনা ভুইয়া উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবেন এমন আশ্বাস পেয়ে এলাকাবাসী ঘটনাস্থল থেকে চলে যায়। এসময় ২নং ওয়ার্ড কাউন্সিলর মাজেদুর রহমান, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, চাঁদাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু সুরঞ্জিত চন্দ্রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে প্রধান শিক্ষকের নামে কোন প্রকার সংবাদ প্রকাশ যাতে না হয়ে সে জন্য এক শিক্ষক কর্তৃক সাংবাদিকদের সাথে সমঝতা করার চেষ্টা করা হলে অধিকাংশ সাংবাদিক তা প্রত্যাখান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30