IMG-LOGO

বুধবার, ১০ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৬ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সুনীতির বিরুদ্ধে যে কার্যক্রম সেটাই দুর্নীতি-ইউএনও বাঘারাণীনগরে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহতদুর্গাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপনসিংড়ায় বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধকুষ্টিয়ার মিরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতচাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত ৪নাচোলে দুর্নীতি বিরোধী দিবস পালিতবাগমারায় বেগম রোকেয়া দিবস পালিত, অদম্য নারীদের সংবর্ধনামোহনপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনপুঠিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভাচাঁপাইনবাবগঞ্জ সীমান্তের শূন্যরেখায় মেয়ে শেষবারের মতো দেখলেন মাকেনিয়ামতপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিতমহাদেবপুরে বেগমরোকেয়া দিবস পালিতমহাদেবপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিতমান্দায় সরকারি রাস্তার ৩০ গাছ কাটার ঘটনায় প্রশাসনের গড়িমসি
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা

মহাদেবপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা

পিটুনি, মারধর, হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে চোর সন্দেহে লিটন মোল্লা ওরফে ভুট্টু (৩৬) নামের এক যুবককে দিনে দুপুরে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত ভুট্টু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ব্যাপারে ভুট্টুর চাচা মান্নান মোল্লা বাদী হয়ে গত রোববার থানায় একটি অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার ভীমপুর (ভেবরী পাড়া) গ্রামের কাদের দেওয়ানের পুত্র সাইদুল দেওয়ান ও দুলাল দেওয়ান, দুলাল দেওয়ানের পুত্র রামিম দেওয়ান, মৃত আফসার সরদারের পুত্র মামুন সরদার মিলে একই এলাকার মৃত মিরাজ মোল্লার ছেলে লিটন মোল্লা ওরফে ভুট্টুকে চোর সন্দেহে রাস্তা থেকে সাইদুলের বাড়িতে ডেকে নিয়ে বেদম মারপিট করে। ভুট্টুর চিৎকার শুনে একই এলাকার আমীর মোল্লার স্ত্রী ও ভুট্টুর চাচতো বোন মাবিয়া সুলতানা এগিয়ে গেলে তাকেও বেধড়ক মারপিট করা হয়। তাদের মারপিটে ভুট্টুর মাথা কেটে রক্তাত্ব হয়ে যায়।

এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় দুইদিন অচেতন থাকার পর তার জ্ঞান ফিরে আসলেও তিনি কাউকেই চিনতে পারছেন না বলে জানিয়েছেন রোগীর স্বজনরা। তবে এখনো রোগী আশংকামুক্ত নন বলে জানিয়েছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

সোমবার (৪ আগস্ট) সরেজমিনে এলাকায় গেলে অভিযুক্তদের মধ্যে মামুন সরদার ছাড়া কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে মামুন সরদার বলেন, গত শুক্রবার বিকেলে আমার ভাংড়ির দোকানের সামনে থেকে চোর সন্দেহে ভুট্টুকে নিজ বাড়ীতে ডেকে নেয় সাইদুল। সেখানে তাদের মারপিটের শব্দ ও ভুট্টুর চিৎকার শুনে এগিয়ে গেলে ভুট্টুকে রক্তাত্ব অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30