IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Home >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে সরকারি রাস্তা দখলের অভিযোগ

ঝালকাঠিতে সরকারি রাস্তা দখলের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে সরকারি রাস্তা দখল করে গাছ রোপনের অভিযোগ পাওয়া গেছে। এতে জনসাধারণের চলাচল ব্যহত হচ্ছে। উপজেলার গালুয়া ইউনিয়নের দূর্গাপুরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার গুলোর পক্ষে হাফেজ আল আমিন বৃহস্পতিবার রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দাখিল করে সংশ্লিষ্ট একাধিক দপ্তরে অনুলিপি প্রদান করেন।

অভিযোগের ভিত্তিতে গালুয়া বাজার থেকে পূর্ব দিকে সরজমিনে গিয়ে জানা যায়, জেএল নং- ৩৭, গালুয়া দূর্গাপুর মৌজার এস এ দাগ নং-১৫১৪, বি এস খতিয়ান নং- ১ বি এস দাগ নং-২৭৭১ (রাস্তা)। যেখানে একটি সরকারি কৃষি অধিদপ্তরের গোডাউন অবস্থিত। যার পূর্ব পাশ থেকে বয়ে গেছে জনসাধারণের চলাচলের জন্য সরকারি জায়গার উপরে ১৯ ফুট চওড়া একটি রাস্তা।

রাস্তাসহ সরকারি মোট সতেরো শতাংশ জমি রয়েছে। যা বর্তমানে স্থানীয় মৃত মীর ফখরুক ইসলাম এর ছেলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর চতুর্থ শ্রেণীর কর্মচারী মীর আজাদ প্রভাব খাটিয়ে দখল করার পায়তারা করছে। আজাদ প্রথমে রাস্তার পাশে নালা কেটে চলাচল বন্ধের চেষ্টা চালালে চলাচল বন্ধ না হওয়ায় এখন গাছ লাগিয়ে দিয়েছে। অথচ রাস্তাটি তার পাশের একাধিক জমির মালিকের একমাত্র চলাচলের সম্বল।

এব্যাপারে অভিযুক্ত মীর আজাদ বলেন, আমার জমির সামনের রাস্তা আমার। আমি অন্যকে কেন ভোগ করতে দিব।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন বলেন, অভিযোগ পেয়ে এসিল্যান্ডকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728