IMG-LOGO

বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে ইউসেফ স্কুলে ইফতার ওদোয়া মাহফিলতানোরে কৃষক শ্রমিকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিলতানোরে ২ জনের আ/ত্ম/হ/ত্যাবাগমারায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিলবাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনকেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলননিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতবাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়ারাজশাহীতে এনসিপি সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিতপুঠিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিতধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়ারাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতমান্দায় বিদ্যালয়ের সম্পত্তি দখলের চেষ্টা ভূমিদস্যুদের বিরুদ্ধেগোমস্তাপুরে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে এমপির মতবিনিময়পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই আদিবাসী বারকে প্রশাসনের সহায়তা প্রদান
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ঘুষ গ্রহণের ঘটনা ধামাচাপার চেষ্টা

গোমস্তাপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ঘুষ গ্রহণের ঘটনা ধামাচাপার চেষ্টা

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মাদ্রাসার সুপার নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগমের বিরুদ্ধে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তা ধামাচাপা দিতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

এরই অংশ হিসেবে তার পক্ষে সাফাই গাইতে বুধবার (২৭ সেপ্টেম্বর) তার অফিসে ডেকে প্রতিষ্ঠানের প্যাডে সুপারের শীল ও স্বাক্ষর নিয়েছেন ওই কর্মকর্তা বলে জানা গেছে। এ বিষয়ে এনায়েতপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন নিয়োগ পাওয়া সুপার জালালউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন।

এরআগে মঙ্গলবার বিভিন্ন অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রচারিত হলে তিনি এ বিষয়ে বিষ্ময় প্রকাশ করে জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তবে সংবাদ প্রকাশের পর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম তাকে ডেকে পাঠিয়েছিলেন বলে জানান।

তিনি বিষয়টি পরোক্ষ ভাবে স্বীকার করে জানান, নতুন চাকরি হলে কর্মকর্তাদের মিষ্টিমুখ করাতে হয়। গত ৩১ আগস্ট নিয়োগ পাওয়া ওই সুপার আরও জানান, নিয়োগ বোর্ডে মাউশির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ফেরদৌসী বেগম। নিয়োগ প্রক্রিয়া শেষে অফিস সহায়ক নয়নের মাধ্যমে স্বাক্ষর করার কথা বলে ৫০ হাজার টাকা নিয়ে আসতে বলেন তিনি । টাকা না দিলে বেতন হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন। পরে তিনি তার অফিস সহায়কের মাধ্যমে ৫০ হাজার টাকা নিয়ে নিয়োগ সংক্রান্ত কাগজপত্রে স্বাক্ষর করেন। এ বিষয়ে অভিযুক্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news