IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরীমনি বড় চমক নিয়ে দেশে ফিরলেনকলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্ত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিংড়ায় দুই বোনের রহস্যজনক মৃত্যু

সিংড়ায় দুই বোনের রহস্যজনক মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় বাড়িতে রাতের খাবার খেয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে একজন স্থানীয় হাসপাতালে অপরজন বৃহস্পতিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে মারা যায়। স্থানীয়দের ধারণা খাবারে বিষক্রিয়া হতে পারে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের মালকুড় গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, মালেশিয়া প্রবাসী নাজিম উদ্দিনের দুই মেয়ে রাতে পড়াশোনা করছিলেন। এসময় তাদের মা ভাত ও টাকি মাছের ভর্তা দিয়ে রাতে খাবার দেন। খাওয়া-দাওয়া শেষে দুই বোন শুয়েছিল। এসময় হঠ্যৎ দুইজনই বমি করতে থাকে। তাৎক্ষণাত তাদেরকে চিকিৎসার জন্য নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি করলে রাত দেড়টার দিকে বড় মেয়ে ফীমা খাতুন (১৫) মারা যায় এবং ছোট মেয়ে ফারিয়ার (১০) অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সেও মারা যায়।

চেয়ারম্যান আরও জানান, ধারণা করা হচ্ছে রান্না করা খাবার খোলা থাকায় টিকটিকি বা কোনো প্রাণীর প্রসাব-পায়খানা খাবারে পড়ে বিষক্রিয়া হয়েছে।

ওসির দায়িত্বে থাকা সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খাবারে বিষক্রিয়ার মাধ্যমে তাদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news