IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জে জেলা মৎস্য কর্মকর্তার মাসিক সমন্বয় সভাগাজী নজরুল ৪, স্ত্রী মাকছুদা ১ দিনের রিমান্ড মঞ্জুরপোরশায় ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ডসিরাজগঞ্জে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার ত্রৈমাসিক সভাবাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি বারী
Home >> নগর-গ্রাম >> সুজানগরে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উদযাপন

সুজানগরে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের কারিগর, তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সুজানগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সুজানগর পৌর শাখার সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি আহমেদ ফিরোজ কবির।

বিশেষ অতিথির বক্তব্য দেন, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন এবং সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা।

অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, সুজানগর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আফসার আলী, সুজানগর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহিলা কলেজর অধ্যক্ষ শাহজাহান আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা।

অনুষ্ঠানে সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক সরদার আব্দুর রউফ, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, আওয়ামী লীগ নেতা কুতুব, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহŸায়ক আমিরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম সোহাগ ও এন এ কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রেদোয়ান নয়নসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য দলীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাত বরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়াসহ প্রধানমন্ত্রীর সফলতা কামনার পাশাপাশি দেশ ও জাতির সুখ,সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়। শেষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিনের কেক কাটেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য, ১৯৪৭ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031