IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি, সাংবাদিকের ওপর হামলার অভিযোগদুর্গাপুরে ব্ল্যাক রাইস চাষ, নতুন সম্ভাবনা, আশাবাদী কৃষক”শুদ্ধ জন্মনিবন্ধনে সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করায় কালেক্টরেট স্কুলের পক্ষ থেকে শাহাদাতের ফুলেল শুভেচ্ছাবাগমারায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে সৌদি প্রবাসী নারীর ৪ দিন ধরে অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগহেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিতরাজশাহী সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণচাঁপাইনবাবগঞ্জ২ আসনের এমপি নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণ কীট উপহার দিলেনকোকা-কোলা, পেপসিকো, ম্যাকডোনাল্ডসে রাশিয়ার হামলা, ট্রাম্প কেন চুপ ?সিরাজগঞ্জে মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ : জেলা মৎস্য কর্মকর্তাসারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদেরশিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতিরমহাদেবপুরে বাড়ির পাশে গাছেঝুলছিল যুবকের মরদেহচাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, প্রত্যেকের ৩ দিনের কারাদণ্ডভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীজানালা ভেঙে বৃদ্ধার বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও মুঠোফোন লুট
Home >> নগর-গ্রাম >> আজও উন্নয়ন হয়নি সাপাহারের কাঁচা রাস্তাটি

আজও উন্নয়ন হয়নি সাপাহারের কাঁচা রাস্তাটি

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁ জেলার সাপাহার উপজেলার শিতলডাঙ্গা গ্রামবাসীর বর্ষাকালে রোগী হাসপাতালে নিতে মানুষের কাধঁ একমাত্র ভরসা হয়ে আছে।

গত এক সপ্তাহের অবিরাম বৃষ্টির পর গ্রামটি থেকে বের হওয়ার পথও যেন বন্ধ হয়ে গেছে। কাঁদা পানিতে নর্দমায় পরিনত হয়ে পড়েছে চলাচলের রাস্তা। দেখে রাস্তা না আবাদী জমি তা বোঝার উপায় নেই। গ্রামের চারদিক রয়েছে মেঠো পথ। এর মধ্যে কয়েকটি রাস্তা অতিরিক্ত কাঁদার কারণে গাড়ি, রিক্সা-ভ্যান কিছুই চলার উপযোগী নয়।

গ্রামটিতে রয়েছে একটি উচ্চ-বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, আলিম মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, চারটি জামে মসজিদ। গ্রামে বাস করেন মুসলমান, হিন্দু ও সাঁওতাল উপজাতির মানুষ। প্রতিদিন গ্রামটিতে প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষের চলাচল।

শিতলডাঙ্গা গ্রামের বাসিন্দা আকবর আলী বলেন, বর্তমান সরকারের আমলে রাস্তাটি হবে বলে জনপ্রতিনিধিরা বহুবার আশ্বস্ত করেছেন। এর আগেও বহুবার বিভিন্ন দলের নেতারা আশ্বস্ত করেছেন। রাস্তা দিয়ে চলাচল করার সময় মানুষের খুবই কষ্ট হয়। এটি পাকা করা দরকার। প্রতিদিন গ্রামটিতে প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষের চলাচল।

ইসমাইল হোসেন জানান খঞ্জনপুর থেকে দুটি রাস্তা আমাদের গ্রামে প্রবেশ করেছে। একটি দিকে প্রায় ২ কিলোমিটার অন্যদিকে প্রায় ৬ কিলোমিটার। ৬ কিলোমিটার রাস্তার পাশে রয়েছে নির্মাণাধীন মিনি স্টেডিয়াম। দুই রাস্তার ধারে রয়েছে গ্রাম। দুটি রাস্তায় মানুষের দরকার। আমাদের গ্রাম থেকে ৫/৬ কিলোমিটার দূরে প্রস্তবিত অর্থনৈতিক অঞ্চল এলাকা। এরপরও রাস্তা দুটি পাকাঁ হচ্ছে না। আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের ভোট রাজনীতির শিকার এই গ্রামের মানুষ।

উপজেলার চেয়ারম্যান শাহজাহান হোসেন বলেন, রাস্তাটির বাজেট আসলে, যেকোন সময় কাজ শুরু হবে।

এদিকে নওগাঁ জেলার সাপাহার উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ের উপজেলা প্রকৌশলী তাহাজ্জদ হোসেন বলেন, এবার অনেকগুলো রাস্তার স্কিম পাঠানো হয়েছে। পাশ হয়ে আসলে পর্যাক্রমে কাজ শুরু হবে। জনদুর্ভোগ লাঘবে অতি গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি পাকা করার জোর দাবী জানিয়েছে এলাকাবাসী

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930