IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদানগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুদেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য: এমপি মিলন২২ দিনে দেশে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলারনন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভামান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগরুয়েটে চালু হলো অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ‘২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া’বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, ওষুধের স্টক না থাকায় ক্ষোভ প্রকাশফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও আদিবাসী নৃত্য অনুষ্ঠিতবিয়ে করলেন শিল্পী মহসিনা আক্তারসিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যেপ্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছাবঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরনিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> মান্দায় অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

মান্দায় অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় জনবল নিয়োগের আগেই বাণিজ্যের অভিযোগ উঠেছে চকউলী হাইস্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ নজরুল ইসলাম ও গভর্নিং বডির সভাপতি ইদ্রিস আলী সরদারের বিরুদ্ধে। এছাড়া তাঁদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ বিক্রিসহ, পুকুর ও জমি লিজের টাকাও আত্মসাতের অভিযোগ রয়েছে।

এসব অনিয়ম-দুর্নীতির তদন্তসহ বিচার ও তাঁদের অপসারণ দাবিতে আজ শনিবার বিকেলে প্রতিষ্ঠানের প্রধান ফটকে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা করেন স্থানীয় বাসিন্দারা।

সিয়াটা গ্রামের বাসিন্দা আবুল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ডা. ফজলুর রহমান, সিপিবি মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান, বাবু ইসলাম, মাহাতাব আলী, আলহাজ্ব আব্দুস সালাম, সাইফুল ইসলাম, রুস্তম আলী, ইয়াসিন আলী, আতাউর রহমান প্রমুখ।

চকউলি গ্রামের বাসিন্দা রুস্তম আলী অভিযোগ করে বলেন, চকউলী হাইস্কুল অ্যান্ড কলেজে সহকারী প্রধান শিক্ষক, ল্যাব অ্যাসিসটেন্ট, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগের আগেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ নজরুল ইসলাম ও সভাপতি ইদ্রিস আলী সরদার চার প্রার্থীর কাছ থেকে ৫৪ লাখ টাকা হাতিয়ে নেন। এসব টাকা প্রতিষ্ঠানের ফাÐে জমা না দিয়ে তাঁরা আত্মসাত করেন।

একই গ্রামের বাসিন্দা ইয়াছিন আলী বলেন, নিয়োগের আগেই বাণিজ্যের বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে জেলা শিক্ষা কর্মকর্তা নিয়োগ কার্যক্রম স্থগিত করে দেন। পরে তিনি এ বিষয়ে তদন্ত করলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রতিবাদ সমাবেশে সিপিবি কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ডা. ফজলুর রহমান দাবি করেন, করোনার সময়ে প্রতিষ্ঠানের মেহগনিসহ বেশকিছু মুল্যবান গাছ বিক্রি করে অধ্যক্ষ ও সভাপতি অন্তত চার লাখ টাকা আত্মসাত করেন। এছাড়া প্রতিষ্ঠানের পুকুর ও জমি লিজ দিয়ে সেই টাকা আত্মসাত করেন। প্রতিষ্ঠানের জমি থেকে মাটি বিক্রি করে সেই টাকাও আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

এ বিষয়ে চকউলি হাইস্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ নজরুল ইসলামের সঙ্গে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের সভাপতি ইদ্রিস আলীর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031