IMG-LOGO

শুক্রবার, ১৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সুমনগোমস্তাপুরে বালাইনাশক ব্যবহারে সচেতনতা সৃষ্টিতে কৃষক প্রশিক্ষণমিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদানসিংড়ায় ডাক্তার ও পুলিশ হতে চায় সুরাইয়া-ইব্রাহিমপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাই মদ ধ্বংসমহাদেবপুরের সড়কে ঝরলো সেনা সদস্যের প্রাণমহাদেবপুরে আরাফাত রহমান কোকোর ৫৭ তম জন্মদিন পালনভোলাহাটে পনিতে ডুবে দুই শিশুর প্রাণহানীমহাদেবপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর প্রাণহানীসিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজাফুলবাড়ীতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাপোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন সংক্রান্ত সভাসিংড়ায় দাখিলে উপজেলা সেরা শোলাকুড়া মাদ্রাসামান্দায় ডাসকো ফাউন্ডেশনের বৃক্ষরোপণমান্দায় শিশু ও নারী সুরক্ষায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বিদেশ থেকে ছুটিতে আসা প্রবাসী রমজান আলী (৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

রোববার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার মহারাজপুর ঘোড়ারস্টান্ড মোড়ে এই দুর্ঘনা ঘটে। নিহত রমজান আলী সদর উপজেলার ভাগ্যমানপুর লাহাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে সৌদি আরবের একটি রেস্টুরেন্টে কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বাসা থেকে বের হয়ে ঘোড়ারস্টান্ডে যাচ্ছিলো প্রবাসী রমজান। এমন সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহারাজপুর ঘোড়ারস্টান্ডে সোনামসজিদ থেকে আসা পাথর বোঝায় ট্রাকের সঙ্গে বিপর দিক থেকে আসা মোটরসাইকেলে থাকা প্রবাসী রমজান আলীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ট্রাকের চালককে আটক করলেও পরবর্তীতে সে সুকৌলে পালিয়ে যায়। তবে চালকের নাম জানা সম্ভব হয়নি।

নিহতের শশুর মনিরুল ইসলাম জানান, রমজান আলী ৪ মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছেন। ছুটি শেষে আগামী ২০ অক্টোবর তার সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিলো।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাকছুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহযোগিতায় পাথর বোঝায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031