IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিচাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ১১জন বাংলাদেশীকে পরিবারের নিকট হস্তান্তরপিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতফুলবাড়ীতে মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য, ভাঙচুর করা হচ্ছে বাড়ির সিসি ক্যামেরাকারা কর্তৃপক্ষ এরফানের ফাঁসি স্থগিতের কথা জানিয়েছেপোরশায় চার আসামী গ্রেপ্তারপোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণপোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিন আহমেদেরসুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি: ড. বদিউল আলম মজুমদারচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ ৪ জন আটকগোমস্তাপুর সীমান্ত দিয়ে পুশইন হওয়া আরও ৫ জনকে আটক করলো পুলিশইরানে হামলার ছক চূড়ান্ত
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে বিএমডিএর কর্মকর্তাদের যোগসাজসে লাখ টাকার গাছ লোপাটের অভিযোগ

মহাদেবপুরে বিএমডিএর কর্মকর্তাদের যোগসাজসে লাখ টাকার গাছ লোপাটের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্মকর্তাদের যোগসাজসে লাখ লাখ টাকার গাছ লোপাটের অভিযোগ উঠেছে। দুএক জায়গা থেকে লোক দেখানো উদ্ধার দেখালেও অধিকাংশ ক্ষেত্রে এসব কর্মকর্তাদের ভূমিকা থাকে নিরব। এমনকি হাতেনাতে গাছ ও সরঞ্জামসহ চোর ধরার পরও তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে চোরকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। একের পর এক এসব ঘটনা ঘটলেও উর্দ্ধতন কর্তৃপক্ষ থাকে নিরব।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে সদর ইউনিয়নের মহাদেবপুর-মাতাজী সড়কের জোয়ানপুর মোড় সংলগ্ন পাকা রাস্তায় বিএমডিএর মালিকানাধীন রাস্তার গাছ চুরির সময় গাছ চোর জাহিদ হাসানকে হাতেনাতে ধরে ফেলে বরেন্দ্র অফিসের লোকজন। সে সময় জাহিদ হাসান ও তার লোকজন রাস্তার পাশের প্রায় ৬০ হাজার টাকা মূল্যের একটি শিশু গাছ চুরি করে কেটে নিয়ে ভটভটিতে তুলে নেয়।

এসময় খবর পেয়ে মহাদেবপুর জোনের উপ সহকারি প্রকৌশলী এবাদুল হক ও আব্দুস সালাম ঘটনাস্থলে গিয়ে কাটা গাছ ভটভটিতে ওঠানো অবস্থায় হাতেনাতে গাছ চোর জাহিদ হাসানকে আটক করে। তাদের উপস্থিতিতে জাহিদ হাসানের লোকজন ও ভটভটি চালক পালিয়ে গেলেও জাহিদকে তারা আটক করে রাখে। পরে ইউপি সদস্য ইউনুছ আলী ঘটনাস্থলে উপস্থিত হলে জাহিদ হাসানকে তার জিম্মাায় দিয়ে কাঠগুলো উদ্ধার করে নিয়ে আসা হয়। জাহিদ হাসান সদর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও খাপড়া গ্রামের নিজাম উদ্দীনের ছেলে।

এ ব্যাপরে উপ সহকারি প্রকৌশলী এবাদুল হক ও আব্দুস সালাম বলেন, ওইদিন রাতে ঘটনাস্থলে গিয়ে শিশু গাছ ভটভটিতে ওঠানো অবস্থায় জাহিদ হাসানকে আটক করা হয়।

স্থানীয় লোকজন ও ভটভটি চালক জানায়, জাহিদ তাদেরকে দিয়ে গাছটি কাটিয়ে নিয়ে যাচ্ছিল। এ সময় গাছটি নিয়ে আসার চেষ্টা করা হলে জাহিদ গাছ নিয়ে আসতে বাঁধা প্রদান করলে তার সাথে বাকবিতন্ডা শুরু হয়। এ সময় গাছকাটা অন্যান্য লোকজন ও ভটভটি চালক ভটভটি থেকে কাঠগুলো ফেলে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার কয়েকদিন অতিবাহিত হলেও জাহিদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় এলাকায় ক্ষোভের সঞ্চার হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক জোয়ানপুর গ্রামের বেশ কয়েকজন জানান, জাহিদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। জাহিদ যাকে তাকে নির্যাতন, মারপিট করে অর্থ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের জড়িত। তার বিরুদ্ধে এ রাস্তাসহ বিভিন্ন রাস্তার পাশে লাগানো কয়েকশ গাছ কাটারও অভিযোগ করেন তারা। সরকারি দল করায় ও এমপির কাছের লোক হওয়ায় শত নির্যাতনেও জাহিদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না কেউ।

তারা আরও অভিযোগ করেন, অফিসের কর্মকর্তাদের সহযোগীতায় রাস্তার পাশ থেকেই জাহিদ তার লোকজন লক্ষ লক্ষ টাকার সরকারি এসব গাছ কেটে লোপাট করেছে।

এ ব্যাপারে সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক সাঈদ হাসান তরফদার শাকিল বলেন, এ বিষয়ে তিনি কোন অভিযোগ পাননি, তবে প্রায়ই রাস্তার গাছ এভাবে চুরি হয়ে যাচ্ছে। এসব গাছ চুরি বন্ধে ইউপি সদস্য ও জনগনকে সাথে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলে তিনি জানান।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মহাদেবপুর জোনের সহকারী প্রকৌশলী ইমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়ে গাছগুলো উদ্ধার করা হয়েছে। গাছ চোরকে ছেড়ে দেয়া ও তার বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নেয়া হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি ভবিষ্যতে আর এসব কাজ করবেন না মর্মে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়নি।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ বলেন, এ বিষয়ে তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031