IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘‘বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক’ নির্বাচন হয়েছে’‘সামুদ্রিক নিরাপত্তায় কোস্ট গার্ডের অবদান আরও বাড়বে’‘ইরানে ক্ষমতার পরিবর্তনই হবে ‌‘সবচেয়ে ভালো’ বিষয়’নির্বাচন নিয়ে আজ আনুষ্ঠানিক বক্তব্য তারেক রহমানেররাজশাহী -৬ আসনে বিপুল ভোটে বিজয়ী চাঁদের বাড়িতে মিলন মেলাপরাজিত জামায়াতের প্রার্থী নাজমুল হক চাঁদের গলায় মালা পরিয়ে অভিনন্দন জানানচাঁপাইনবাবগঞ্জে হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন ও সহায়তার প্রতিশ্রুতি জাতিসংঘেররাজশাহী-৫ আসনে সাত প্রার্থীর মধ্যে পাঁচজনের জামানত বাজেয়াপ্তজাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২
Home >> নগর-গ্রাম >> নওগাঁয় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নওগাঁয় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নানা আয়োজনে নওগাঁয় পালিত হলো বহুল প্রচারিত দৈনিক কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। আঁধার পেরিয়ে স্লোগানে প্রথম বর্ষ পেরিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো বহুল প্রচারিত এই পত্রিকা।

নবযাত্রার এক বছর, এগিয়ে রাখে কালবেলা প্রতিপাদ্যে সোমবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনাড়ম্বর পরিবেশে আয়োজন করা হয় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে প্রেসক্লাব থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই নওগাঁ প্রতিনিধি কায়েস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার (সাময়িক দায়িত্বে) গাজিউর রহমান।

চ্যানেল ২৪ এর নওগাঁ স্টাফ রিপোর্টার হারুন অর রশিদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়শনের সভাপতি ও এটিএন বাংলার নওগাঁ প্রতিনিধি রায়হান আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টিভির স্টাফ রিপোর্টার শফিক ছোটনসহ।

এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক কালবেলার নওগাঁ জেলা প্রতিনিধি বিকাশ চন্দ্র প্রামানিক।

সভা শেষে ব্যতিক্রমীভাবে অতিথিসহ প্রায় ১৫জন শিশুকে নিয়ে কেক কাটেন প্রধান অতিথি। এরপর শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে কালবেলা পরিবারের পক্ষ থেকে ওই সকল শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন অতিথিবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক তৌহিদুল ইসলাম, রিফাত হোসাইন সবুজ, আব্বাস আলী, সুমন, মান্নান, আতাউর শাহ্, দেলোয়ার, সাগর খান, তরিকুল ইসলাম জেন্টু, নেহাল আহম্মেদ প্রান্ত, আবু সাইদ সাগর, নাহিদ হোসেনসহ দৈনিক কালবেলার সাপাহার প্রতিনিধি প্রদীপ কুমার সাহা, রাণীনগর প্রতিনিধি এসএম সাইফুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, আত্রাই প্রতিনিধি নাজমুল হোসেন সেন্টু, মান্দা প্রতিনিধি রইচ উদ্দিন, পোরশা প্রতিনিধি আমির উদ্দিন বাবু, ধামইরহাট প্রতিনিধি আমজাদ হোসেন, নিয়ামতপুর প্রতিনিধি ইমরান ইসলাম, পত্নীতলা প্রতিনিধি আতাউর রহমান ও মহাদেবপুর প্রতিনিধি সাখাওয়াত হোসেনসহ অন্যান্য সাংবাদিক ও অভিভাবকবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31